Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি পেয়ে ২০টি গ্রামের মধ্যে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা

সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি পেয়ে ২০টি গ্রামের মধ্যে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা

Online Desk জুন 21, 2025
fiyuyui.jpg

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : সম্প্রতি টানা ভারী বৃষ্টির প্রভাবে সুবর্ণরেখার নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। যার ফলে জলের স্রোতে ভেসে গিয়েছে গড়ধরা দেউলবাড় সংযোগকারী ফেরার ওয়েদার ব্রিজ। কুড়িটি গ্রামের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। সূত্রের খবর ওই এলাকা পরিদর্শন পরিদর্শন করতে এসেছেন বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো।
ঝাড়গ্রামে ক্রমাগত একনাকারের বৃষ্টির প্রভাবে স্তব্ধ হয়ে গেছে জনজীবন। জেলার সাথে একাধিক জায়গার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। দিনের পর দিন চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারন মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের।
বৃষ্টির পাশাপাশি অন্যদিকে ঝাড়খন্ড রাজ্যের গালুডি ও চান্ডিল ড্যাম থেকে লাগাতার জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠেছে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদী। এর ফলে নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কায় ঘুম উঠেছে এলাকাবাসীর। সুবর্ণরেখার জল বৃদ্ধি পাওয়ার জন্য ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকার সুবর্ণরেখা নদীর জলে ভেসে পড়ে গেছে গড়ধরা দেউলবার সংযোগকারী ফেরার ওয়েদার ব্রিজ। যার জন্য কুড়িটি গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গিয়েছে, গালুডি জলাধার থেকে শুক্রবার প্রায় ২ লক্ষ ৭৮ হাজার ১৮০ কিউসেক জল ছাড়া হয়েছে, যার প্রভাব সরাসরি পড়েছে সুবর্ণরেখা নদীতে। নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ব্রিজের কাঠামো ভেঙে পড়ে এবং গড়ধরা-দেউলবাড় এর মধ্যকার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার ওই ঘটনাস্থলে পরিদর্শন করতে আসেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। এছাড়াও এসেছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ মথুর মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অনুপ মাহাতো সহ আরো অন্যান্য বিশিষ্টজন। এলাকার পরিস্থিতি দেখে বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো এলাকার প্রশাসনের তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে খবর। তিনি আরো জানিয়েছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মানুষের পাশে আছি। নদীর জলস্তর বাড়ছে, তবে তা এখনও বিপদসীমার নিচে রয়েছে। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নৌকা পারাপার পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’’
পুলিশ প্রশাসন থেকে শুরু করে ভিডিও ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এলাকায় নজরদারি করছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা পরিস্থিতির সামাল দেওয়ার জন্য প্রস্তুত আছেন।
উল্লেখ্য এই পরিস্থিতিতে এলাকার মানুষজন ঘরবন্দি অবস্থায় আছেন। জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় আছে এলাকাবাসী। যদিও ইতিমধ্যেই প্রশাসন ও রাজ্য সরকার পরিস্থিতির ওপর নজরদারি শুরু করেছে। এছাড়াও নদীর তীরবর্তী এলাকাগুলি পরিদর্শন করে স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন গোপীবল্লভপুর এর বিধায়ক।

Post Views: 79

Continue Reading

Previous: ফেক নিউজ আটকাতে তৎপর কর্নাটক প্রশাসন, ৭ বছর জেল ১০ লক্ষ টাকা জরিমানার ঘোষণা
Next: পুলিশ কোয়াটার থেকে রহস্যময় মৃত্যু, উদ্ধার যুবকের দেহ

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.