Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • জীবনকৃষ্ণের পর পিসি মায়াকেও জেরা করবে ইডি, নোটিস পাঠিয়েছে কমিশন

জীবনকৃষ্ণের পর পিসি মায়াকেও জেরা করবে ইডি, নোটিস পাঠিয়েছে কমিশন

Online Desk আগস্ট 28, 2025
jibonkrishono.png

ওঙ্কার ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত যত এগোচ্ছে, একের পর এক নতুন মোড় উঠে আসছে সামনে। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ইতিমধ্যেই ইডির হেফাজতে। এবার তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ও রাজনৈতিক সহকর্মী সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকেও হাজিরার নোটিস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় পৌঁছে তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়বেন তিনি। ইডি সূত্রে খবর, প্রয়োজনে পিসি ও ভাইপোকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।
এই পর্বের সূত্রপাত সোমবারের তল্লাশি থেকে। জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশাপাশি ইডি ঢুকে পড়ে মায়া সাহার সাঁইথিয়ার বাড়িতেও। বিধায়ক তখন নিজের মোবাইল ফোন লুকিয়ে ফেলার মরিয়া চেষ্টা করেন, যা পরে উদ্ধার হয়। মায়া সাহার বাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলতে থাকে জেরা ও তল্লাশি।
তদন্তের মাঝেই সামনে আসে পরিবার-অভ্যন্তরীণ ফাটল। জীবনকৃষ্ণর বাবা বিশ্বনাথ সাহা খোলাখুলি অভিযোগ করেন, ছেলের বিপুল সম্পত্তি এমএলএ হওয়ার পরই গড়ে উঠেছে। এমনকি তিনি বোন মায়া সাহাকেও এই বেআইনি সম্পদের জন্য দায়ী করেন। তবে মায়া সাহা অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, “আমার কোনও দুর্নীতির সঙ্গে যোগ নেই, এটা নিছক পারিবারিক দ্বন্দ্বের ফল।”
ইডির হাতে আসা প্রাথমিক তথ্য অনুযায়ী, জীবনকৃষ্ণর প্রভাব মুর্শিদাবাদ ছাড়িয়ে গিয়েছিল দুই দিনাজপুর, মালদহ ও বীরভূম পর্যন্ত। একটি সুসংগঠিত চক্র গড়ে ওঠে যেখানে অন্তত ১৫ জন এজেন্ট ও প্রায় ৫০ জন সাব-এজেন্ট চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করত। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে বিধায়কের স্ত্রীর অ্যাকাউন্টেই প্রায় ৫০ লক্ষ টাকা জমা হয়েছে বলে অনুমান। পাশাপাশি একের পর এক বেনামি সম্পত্তি কিনেছেন ঘনিষ্ঠদের নামে।
ফলে, মায়া সাহার হাজিরা তদন্তকে আরও তীব্র করে তুলতে পারে। শুধু দুর্নীতির টাকা নয়, এখন আলোচনায় উঠে এসেছে পারিবারিক টানাপোড়েন ও রাজনৈতিক স্বার্থের জটিল সমীকরণও। ইডি-র পরবর্তী পদক্ষেপ তাই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবার কাছেই এখন কৌতূহলের কেন্দ্রবিন্দু।

Continue Reading

Previous: বলিউডে হাতেখড়ির পর এবার আরও বড় সুযোগ পেলেন মহাকুম্ভে ‘মোনালিসা’
Next: দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি সমঝোতা না হওয়াও শুল্ক কোপে পড়ার কারণ! দাবি মার্কিন অর্থসচিবের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.