Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বলিউডে হাতেখড়ির পর এবার আরও বড় সুযোগ পেলেন মহাকুম্ভে ‘মোনালিসা’

বলিউডে হাতেখড়ির পর এবার আরও বড় সুযোগ পেলেন মহাকুম্ভে ‘মোনালিসা’

Online Desk আগস্ট 28, 2025
hg.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছর প্রয়াগরাজের মহাকুম্ভে প্রথম নজর কেড়েছিলেন। তার পরেই রাতারাতি জনপ্রিয়তা। মডেলিং ও অভিনয়েও হাতেখড়ি হয়েছিল তাঁর। এ বার আরও এক বড় পদক্ষেপ মালাবিক্রেতা ‘মোনালিসা’র।

প্রসঙ্গত, ষোড়শীর আসল নাম মণি। চলতি বছর মহাকুম্ভে মণিকে দেখেই নেটাগরিক নাম দিয়েছিলেন ‘মোনালিসা’। তার পর থেকে এই নামেই পরিচিত হতে শুরু করেন তিনি। মোনালিসা আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই বিতর্কিত পরিচালক সনোজ মিশ্রের ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এ কাজ করেছেন মহাকুম্ভের মোনালিসা। তবে এবার গুঞ্জন বলছে, মালয়ালম ছবিতে পা রাখতে চলেছেন মোনালিসা। সে খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি। একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে তিনি জানিয়েছেন, এই ছবির নাম ‘নাগাম্মা’। তাঁর বিপরীতে রয়েছে মালয়ালি অভিনেতা কৈলাস। চলতি বছর সেপ্টেম্বরের মধ্যেই নাকি শুরু হবে ছবির শুটিং। ছবির সূচনার আগে একটি পুজোও হয়। কোচিতে এই পুজোর আয়োজন হয়েছিল বলে জানা গিয়েছে।

মহাকুম্ভের জন্য রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন মণি ওরফে ‘মোনালিসা’ ভোসলে। শ্যামলা গায়ের রং, বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি, তাঁর রূপ নজর কেড়েছিল ছিল নেটপাড়ায়। ষোড়শীর সুন্দরী চোখ এড়াননি পরিচালকদেরও। ইতিমধ্যেই তিনি নাকি ডাক পেয়েছেন বলিউড থেকেও। এমনকি, কঙ্গনা রনৌতও মোনালিসার রূপে মুগ্ধ হয়েছিলেন। মোনালিসার একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন কঙ্গনা। সেই সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, “নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। ওঁর ছবি তোলার জন্য মানুষ যে ভাবে ওঁকে হেনস্থা করছে, তা মোটেই সমর্থন যোগ্য নয়। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপোলি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? এক সময়ে অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায়, এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?”

Post Views: 143

Continue Reading

Previous: শরতেও বর্ষার মেঘের আনাগোনা, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা-জারি হলুদ সতর্কতা
Next: জীবনকৃষ্ণের পর পিসি মায়াকেও জেরা করবে ইডি, নোটিস পাঠিয়েছে কমিশন

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.