Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যোগেশচন্দ্র কলেজে সশস্ত্র পুলিশকর্মী দিয়ে হবে সরস্বতী পুজো, নির্দেশ হাইকোর্টের

যোগেশচন্দ্র কলেজে সশস্ত্র পুলিশকর্মী দিয়ে হবে সরস্বতী পুজো, নির্দেশ হাইকোর্টের

Online Desk জানুয়ারি 31, 2025
saraswati-1.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন করে সরস্বতী পুজো হবে কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরি ল কলেজ। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু পুলিশকর্মী মোতায়েন নয়, পুজোর ভিডিওগ্রাফিরও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, ‘কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে যোগেশচন্দ্র কলেজে হবে সরস্বতী পুজো। যোগেশ চন্দ্র চৌধুরী ডে ও ল’ কলেজের সরস্বতী পুজো করতে হবে কলকাতা পুলিশের এক যুগ্ম কমিশনারের নজরদারিতে। সংশ্লিষ্ট যুগ্ম কমিশনার কে হবেন তা ঠিক করবে কলকাতা পুলিশ।’ আদালত আরও নির্দেশ দিয়েছে, ‘পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশকর্মী নিয়োগ করতে হবে।’ সেই সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে পুজোর ভিডিওগ্রাফি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্ররা প্রত্যেক বছর দুটি পৃথক জায়গায় পৃথকভাবে পুজো করেন। অভিযোগ, এই বছরে এমন একটি জায়গায় প্যান্ডেল বানানো হয়েছে যে , আইন কলেজের পড়ুয়ারা ক্লাসে যেতে পারছেন না। এবং বহিরাগতরা সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে বলে অভিযোগ। এরপরে থানায় অভিযোগ দায়ের করা হয় । এছাড়া পড়ুয়াদের হুমকি দেওয়া-সহ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ও উঠেছিল।

Post Views: 292

Continue Reading

Previous: আমেরিকার পর এবার বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করল সুইজারল্যান্ড
Next: গুলেন বারি সিন্ড্রোম থেকে রেহাই পাবেন কি ভাবে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.