Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পরিসংখ্যান মাথায় না রেখেও ডার্বি জয় চান জুয়ান

পরিসংখ্যান মাথায় না রেখেও ডার্বি জয় চান জুয়ান

Online Desk আগস্ট 11, 2023
1000317306.jpg

স্পোর্টস ডেস্ক :- টানা ৮ ডার্বিতে জয় মোহনবাগানের । আর সেই কারণে আইএসএল জেতার মতই পদ্মাপাড়ের সমর্থকদের বড় উপহার দিয়েছেন জুয়ান। টানা ৯ ডার্বি জিততে সমর্থকরা জুয়ানের দিকে তাকিয়ে।তবে বাগান কোচ আত্মতুষ্ট নন এদিন যেমন জুয়ান ডার্বির আগেরদিন জানালেন, ‘এটা ভিন্ন ম্যাচ। অতীতে পড়ে থাকতে চাই না। ফুটবলে আবেগ একই থাকলেও, আগের ম্যাচের রেজাল্ট অতীত হয়ে গিয়েছে। প্রত্যেক ম্যাচ‌ই কঠিন। ডুরান্ড কাপ, এএফসির সব ম্যাচই ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তাই আবারও বলছি, আগের মরশুম অতীত। আগের ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছি মানে এই নয় যে পরের ম্যাচেও সেটা থাকবে।’ডার্বির আগে দলের দুই নবাগত বিদেশি জেসন কামিন্স এবং আর্মান্দো সাদিকুকে নথিভুক্ত করে মোহনবাগান। তাহলে কি ডার্বিতেই কলকাতা ময়দানে অভিষেক হবে দুই তারকা বিদেশির? ফেরান্দো বলেন, ‘আমাদের কাছে এএফসি কাপের ম্যাচ গুরুত্বপূর্ণ। খেলতে খেলতে প্লেয়াররা উন্নতি করছে। কেউ ৫৫ মিনিট খেলার জন্য তৈরি, কাউকে আবার ২০ মিনিটের বেশি খেলানো যাচ্ছে না। তাই আমরা সমস্ত বিকল্প খোলা রেখেছি।’ লাল হলুদকে সমীহ করে ফেরান্দো বলেন, ‘ইস্টবেঙ্গল এবার ভাল ফুটবলার সই করিয়েছে। ওরা দু’জন বিদেশিকে নিয়েছে যাদের আমি গোয়া থেকে চিনি। তাই দলটা যথেষ্ট ভাল। প্রতিনিয়ত উন্নতি করছে। তবে ওরাও আমাদের মতোই ১-২ সপ্তাহ আগে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করেছে। আমরা হাতে আরও একটু সময় পেলে ভাল হতো। তবে আমাদের দলেও কোয়ালিটি ফুটবলার আছে। আমরাও নিজেদের ছন্দে খেলার চেষ্টা করব। সমর্থকদের ডার্বি উপহার দেব।’

Post Views: 124

Continue Reading

Previous: জোড়াফুলকে ঠেকাতে বীরভূমে রাম – বাম – কং জোট
Next: নন্দকুমারে শাসক দলের বিরুদ্ধে রামধনু জোট

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.