Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • জুনিয়র ডাক্তারদের আন্দোলন অত:পর কোন পথে?

জুনিয়র ডাক্তারদের আন্দোলন অত:পর কোন পথে?

Online Desk সেপ্টেম্বর 27, 2024
Doc-convention-PIC.jpg

সুমিত চৌধুরী: ২৭ সেপ্টেম্বর শুক্রবার এসএসকেএম অডিটোরিয়ামে গণ কনভেনশন করেছেন জুনিয়র ডাক্তাররা।
এই কনভেনশন থেকে একটা স্পষ্ট বার্তা এসেছে।
জুনিয়র ডাক্তাররা এখনই আন্দোলনের ঝাঁপ গুটিয়ে দিচ্ছেন না। মহল্লায় মহল্লায় মিটিং মিছিল ছাড়াও মহালয়ার দিন কলকাতায় ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা
তবে এই ডাক আন্দোলনকারী চিকিৎসকদের একার নয়। সহ নাগরিকেরাও এই ডাকের সঙ্গে থাকছেন।
সত্যিই যদি জুনিয়র ডাক্তাররা আন্দোলনের উত্তাপ পুজোকে টপকে ধরে রাখতে পারেন তাহলে সেটা রাজ্যের শাসক দলের সামনে নতুন চ্যালেঞ্জ তুলে আনবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
লালবাজারে সামনে অবস্থান তোলা এবং স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান তোলা মমতা বন্দ্যোপাধ্যায় কে দম ফেলবার সুযোগ দিয়েছে কোন সন্দেহ নেই। ডাক্তারদের হসপিটালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত মমতাকে স্বস্তি দিয়েছে।
কিন্তু দুটো বিষয় এখনো লাল সংকেত দেখাচ্ছে। এক, আদালতে সিবিআই শেষ পর্যন্ত ঝোলা থেকে কোন কালো বিড়ালটাকে বার করে সেটা স্পষ্ট নয়। কারণ শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত ডাক্তার এবং তাদের সহযোগিতা নিজেরা খুন এবং ধর্ষণ করেছিল কিনা তা স্পষ্ট না হলেও, প্রমাণ লোপের জন্য তৎপরতা চালিয়েছিল এটা স্পষ্ট। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন আসছে, ঠিক কি কি জিনিস হাস আপ করতে চেয়েছিল স্বাস্থ্য ব্যবস্থায় সক্রিয় শাসক ঘনিষ্ঠচক্র। দ্বিতীয়ত সরকারি স্বাস্থ্য অবস্থায় যে বিপুল দুর্নীতির পাহাড় প্রকাশ্যে এসেছে তা জনমানুসে ভয়ঙ্কর বিরূপ প্রভাব ফেলেছে।
এছাড়াও বাস্তব ঘটনা এটাই জাস্টিস ফর আরজিকর মুভমেন্ট আর শুধু আরজি করে জাস্টিসের দাবিতে সীমাবদ্ধ নেই। বিভিন্ন স্তরে শাসকের নানা অনাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খোলবার একটা স্পেস হিসেবে এই জাস্টিস ফর আরজিকর আন্দোলন কে এখন চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম প্রকাশ্যে আন্দোলনের চাপে পিছু হঠেছেন। মমতাকে ঠেকানো যায় না এই ধারণা ভেঙে গিয়েছে। মানুষ শহর ও শহরতলীতে এলাকায় এলাকায় শাসক দলের এজেন্টের নানা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবার সাহস পেয়েছেন জাস্টিস ফর আর জি কর আন্দোলনকে সামনে রেখে। সুতরাং ডাক্তাররা যদি উত্তাপ ধরে রাখবার জন্য কোন চেষ্টা এবং উদ্যোগ জারি রাখেন তাহলে সমাজের বিভিন্ন অংশের মানুষ নিজের নিজের ক্ষেত্রগত স্বার্থে সেই আন্দোলনের পাশে জড়ো হয়ে যাবেন। যেটাকে ইংরেজিতে বলে স্নো বল এফেক্ট।

Post Views: 118

Continue Reading

Previous: বিদ্যুতের তারের ছোঁয়া লাগতেই মৃত্যু চার জনের
Next: হারের হ্যাটট্রিকে সুপার কাপ জেতানো কুয়াদ্রাতকেও শুনতে হল গো ব্যাক, যদিও হাল ছাড়ছেন না লাল হলুদ হেডস্যার

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.