Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গার্লস হোস্টেলে যুবকের কু-কীর্তি!

গার্লস হোস্টেলে যুবকের কু-কীর্তি!

Online Desk অক্টোবর 12, 2024
bankura.png

শুভম কর্মকার,ওঙ্কার বাংলা; আরজিকর কাণ্ডের আবহে গার্লস হোস্টেলের শৌচালয়ে ঢুকে এক যুবকের কু- কীর্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘেরাও পড়ুয়াদের। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। নিরাপত্তার দাবিতে অনশনে অনড় জানিয়র ডাক্তারা। এই আবহে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে যুবকের কুকীর্তি। সূত্রের খবর,গার্লস হোস্টেলে এক যুবক নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে হোস্টেলের মেইন গেট দিয়ে সটান হাজির গার্লস হোস্টেলের শৌচালয়ে। পরে এক আবাসিক চিকিৎসক পড়ুয়া শৌচালয়ে গেলে ওই যুবককে শৌচালয়ে লুকিয়ে আপত্তিকর আচরণ করতে দেখেন বলে অভিযোগ। আতঙ্কে ওই আবাসিক পড়ুয়া ছুটে শৌচালয় থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন। অন্যান্য আবাসিকরা শৌচালয়ের সামনে ছুটে আসেন। এরপরই ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই যুবক শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ হোস্টেলের ওই শৌচালয় থেকে অভিযুক্তকে আটক করে। ঘটনার খবর পেয়ে লেডিজ হোস্টেলে ছুটে যান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু। বারংবার নিরাপত্তা জোরদার করার আস্বাস দেওয়া সত্বেও নিরাপত্তার এই গাফিলাতিতে অধ্যক্ষকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন আবাসিক পড়ুয়ারা। তাঁদের দাবী নিরাপত্তার এই চূড়ান্ত গাফিলাতির কারনে আজ দ্বিতীয় তিলোত্তমা কান্ড ঘটতে পারত লেডিজ হোস্টেলে। হোস্টেলে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর দাবী দীর্ঘক্ষণ ডিউটি করার মাঝে তিনি অল্প সময়ের জন্য শৌচালয়ে গিয়েছিলেন। তার ফাঁকেই ওই যুবক হোস্টেলে ঢুকে পড়েছিল। বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু গার্স হোস্টেলে নিরাপত্তার ফাঁক ফোঁকরের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

Post Views: 109

Continue Reading

Previous: বিজয়া দশমীর দিন ঘট বিসর্জনের সাথে উই ওয়াণ্ট জাস্টিস স্লোগান
Next: তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের সিঁদুর খেলা

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.