Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চিকিৎসার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি

চিকিৎসার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি

Online Desk জুন 19, 2025
abhijit-d.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লিতে স্থানান্তর করা হচ্ছে। রাজধানী শহরের এইমস হাসপাতালে বিজেপি সাংসদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘লো ফ্লো অক্সিজেন সাপোর্ট’-এ রয়েছেন।

উল্লেখ্য, ৬৩ বছর বয়সী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুগছেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং ‘গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিস’-এ। অসুস্থ বোধ করায় গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় তাঁর বমি ও তীব্র পেটব্যথার মত লক্ষ্মণগুলি ছিল। তমলুকের সাংসদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বিজেপি সাংসদ হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সচিবালয় থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকাকালীন সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিচারপতি পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগদান করেন। ওই বছরেই তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে সাংসদ হন তিনি। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য।

Post Views: 262

Continue Reading

Previous: বর্ষায় নাজেহাল অবস্থা পানাগড় অমৃত রেল স্টেশনের, হুঁশ নেই কর্তৃপক্ষের
Next: চলে গেলেন প্রফুল্ল রায়, শোকস্তব্ধ সাহিত্যজগৎ

সম্পর্কিত গল্প

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.