Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পকে পাল্টা ট্রুডোর, মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ কানাডার

ট্রাম্পকে পাল্টা ট্রুডোর, মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ কানাডার

Online Desk ফেব্রুয়ারি 2, 2025
trudeau-1.jpg

ওঙ্কার ডেস্ক: কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার পাল্টা হিসেবে মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা জানিয়ে দিল কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ট্রুডো জানান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য কানাডায় আমদানি করা হয়। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলার। এই সমস্ত পণ্যের উপর কানাডা ২৫ শতাংশ শুল্ক আরোপ করছে। শুধু তাই নয়, আগামী ২১ দিনের মধ্যে এই নয়া নিয়ম কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে এই শুল্ক চাপানো হল বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাস্টিন ট্রুডো।
শনিবার একটি বিবৃতিতে ট্রুডো বলেন, ‘যে কোনও প্রকার শুল্ক মুক্ত বাণিজ্যের চুক্তিকে লঙ্ঘন করে। কানাডার উপর যে শুল্ক চাপানো হয়েছে, তা আমেরিকার জনগণের জন্য খুব একটা সুখকর হবে না।’ তাঁর আরও সংযোজন, ‘মঙ্গলবার থেকে তিন হাজার কোটি কানাডিয়ান ডলারের পণ্যের উপর শুল্ক প্রয়োগ করা হবে। আর আগামী ২১ দিনের মধ্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলারের পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক নেব।’ উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প যে ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা জানিয়েছিলেন, তা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।

Post Views: 77

Continue Reading

Previous: কুম্ভমেলা থেকে ফেরার পথে উল্টে গেল গাড়ি, মৃত্যু নেপালের ৫ জনের
Next: কেন্দ্রীয় বাজেটে ১২ লক্ষ টাকা অবধি আয়করে ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন শিল্পপতি ও সমাজসেবী প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.