Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ল্যাঙ্গারকে কোচ করার পথে লখনউ

ল্যাঙ্গারকে কোচ করার পথে লখনউ

Online Desk জুলাই 11, 2023
1000280645.jpg

স্পোর্টস ডেস্ক :প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) প্রধান কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন। এলএসজি তাদের প্ৰথম দুটি আইপিএল মরসুমে জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারের তত্ত্বাবধানে খেলেছিল। এলএসজির সাথে ফ্লাওয়ারের দুই বছরের চুক্তি ছিল। আইপিএল ২০২৩ শেষ হওয়ার সাথে সাথে তাদের মধ্যে চুক্তিটিও শেষ হয়ে গিয়েছিল।

জাস্টিন ল্যাঙ্গার বর্তমানে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ ২০২৩-এ ধারাভাষ্য দিচ্ছেন। ক্রিকবাজের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এলএসজির ম্যানেজমেন্ট জাস্টিন ল্যাঙ্গারের সাথে যোগাযোগ করেছেন। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত এলএসজি এবং ল্যাঙ্গারের তরফ থেকে কিছু জানা যায়নি। লখনউ সুপার জায়ান্টস জাস্টিন ল্যাঙ্গারকেই অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত করতে চাইছে।জাস্টিন ল্যাঙ্গারের তত্ত্বাবধানেই ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়াও তিনি প্রধান কোচ থাকাকালীন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া। ল্যাঙ্গার বিগ ব্যাশ লিগে (বিবিএল) পার্থ স্কর্চার্সকে তিনটি শিরোপা জিততে সাহায্য করেছিলেন। শেষমেশ তিনি লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ হন কিনা সেটাই এখন দেখার বিষয়।

Post Views: 86

Continue Reading

Previous: নেতা রোহিতের পাশে রাহানে
Next: মহরমের জন্য পিছিয়ে যাচ্ছে মোহনবাগান দিবস

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.