Skip to content
অক্টোবর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপি বিধায়কের প্রশংসা কবীর সুমনের মুখে! কেন পদ্ম নেত্রীকে কৃতজ্ঞতা জানালেন গানওয়ালা?

বিজেপি বিধায়কের প্রশংসা কবীর সুমনের মুখে! কেন পদ্ম নেত্রীকে কৃতজ্ঞতা জানালেন গানওয়ালা?

Online Desk অক্টোবর 2, 2026
1000386656.jpg

ওঙ্কার ডেস্ক: কয়েক মাসের ব্যবধানে বিজেপি নিয়ে সম্পূর্ণ ভিন্ন সুর কবীর সুমনের গলায়। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে বসে বিজেপির তীব্র সমালোচনা করেছিলেন তিনি। এবার সমাজমাধ্যমে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রশংসা করলেন এই শিল্পী। চলতি বছরের মার্চে এসআইআরের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে যোগ দিয়েছিলেন কবীর সুমন। সেখানে বিজেপিকে আক্রমণ করে তাঁর মন্তব্য ছিল, ‘বিজেপি গবেট, বিজেপি নিরেট’। বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি।

এর কয়েক মাস পরেই রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায়। আর তার মাঝেই বদলে গেল শিল্পীর বক্তব্যের সুর। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে একটি ভিডিয়ো। যেখানে নিজের এলাকার নাগরিক পরিষেবা নিয়ে কথা বলেন কবীর সুমন। ওই ভিডিয়োতেই বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর কাজের প্রশংসা করেন তিনি। কবীর সুমন দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন। শাসকের সামনে প্রশ্ন তুলতেও তিনি দু বার ভাবেন না। সেই সুমনের বিজেপির প্রতি নরম সুর স্বাভাবিক ভাবেই চর্চার জন্ম দিয়েছে।

উল্লেখ্য কবীর সুমন ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করেছিলেন। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ীও হন। সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার পরও একাধিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে তাঁকে। চলতি বছরের মার্চেও মমতার ধরনা কর্মসূচিতে যোগ দেন তিনি। সেই সময় বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেন কবীর সুমন। তবে ভোটের ফল প্রকাশের পর নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য রেখেছিলেন তিনি। নিজেকে কখনও তৃণমূলপন্থী বলে দাবি করেননি বলে জানিয়েছিলেন ‘নাগরিক কবিয়াল’। তাঁর দাবি ছিল, তাঁকে অনুরোধ করে ভোটে দাঁড় করানো হয়েছিল।

Continue Reading

Previous: গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা মোদী-রাহুলের
Next: সারা দেশে ১০, ২০ এবং ৫০ টাকার নোটের আকাল, হাইব্রিড এটিএম চালুর পরিকল্পনা আরবিআইয়ের

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-45.webp

অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.