Skip to content
অক্টোবর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা মোদী-রাহুলের

গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধা মোদী-রাহুলের

Online Desk অক্টোবর 2, 2026
1000386648.jpg

ওঙ্কার ডেস্ক: মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এদিন ভোরেই রাজঘাটে পৌঁছন তিনি। সেখানে শ্রদ্ধা জানিয়ে পরে সেই কর্মসূচির ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করেছেন।

এক্স হ্যান্ডেলে মহাত্মা গান্ধীকে স্মরণ করে মোদী লিখেছেন, বাপুর জীবন সত্য, অহিংসা, করুণা এবং সেবার আদর্শে আলোকিত ছিল। তাঁর সেই পথ মানবতার জন্য যুগে যুগে দিশা দেখিয়ে চলেছে।ইংরেজিতে পৃথক এক বার্তায় মোদি জানান, মহাত্মা গান্ধীর কালজয়ী আদর্শ একটি উন্নত সমাজ গঠনের পথ দেখায়। একই সঙ্গে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যেও সেই বার্তা পথপ্রদর্শক বলে উল্লেখ করেন তিনি।
মহাত্মা গান্ধীর জীবন ও কর্মের উপর তৈরি একটি ভিডিয়োও সমাজমাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর নেপথ্য কণ্ঠ শোনা যায়।

ভিডিয়োতে মোদি বলেন, গান্ধীর আদর্শ গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। ক্ষমতার কেন্দ্র থেকে দূরে থেকেও তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্বদেশী নীতির কথাও ভিডিয়োতে তুলে ধরেন মোদী। ২ অক্টোবর অন্তত একটি খাদি সামগ্রী কেনার জন্য দেশবাসীর কাছে আবেদন জানান তিনি। সেই পণ্যকে ‘স্বদেশী’ হিসেবে গর্বের সঙ্গে গ্রহণ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

এ দিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। পরে সমাজমাধ্যমে মহাত্মা গান্ধীর মানবিকতা, সত্য এবং অহিংসার আদর্শ স্মরণ করেন তিনি। রাহুলের বার্তায় উঠে আসে সত্য, অহিংসা এবং নির্ভীকতার কথা। তাঁর মতে, এগুলিই গান্ধীর অন্যতম বড় উত্তরাধিকার। অন্যায়ের সামনে মাথা নত না করার শিক্ষা গান্ধী দিয়েছিলেন বলে উল্লেখ করেন রাহুল।

Continue Reading

Previous: দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, গুজরাতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল ২ আইএএসকে
Next: বিজেপি বিধায়কের প্রশংসা কবীর সুমনের মুখে! কেন পদ্ম নেত্রীকে কৃতজ্ঞতা জানালেন গানওয়ালা?

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-45.webp

অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.