Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই, মাঠে কীটনাশক খেয়ে আত্মহত্যা কান্দির কৃষকের !

২০০২-এর ভোটার তালিকায় নাম নেই, মাঠে কীটনাশক খেয়ে আত্মহত্যা কান্দির কৃষকের !

Online Desk নভেম্বর 4, 2025
Suicide.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী! চাষের কাজ করতে গিয়ে কীটনাশক খেয়ে ‘আত্মঘাতী’ হলেন এক কৃষক মহুল শেখ। মৃতের পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না মহুলের। সেই আতঙ্কে আত্মহত্যা করেছেন। বয়স হয়েছিল ৪৫ বছর। পরিবার সূত্রে জানা যায়, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনায় বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল। কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মহুল। মঙ্গলবার দুপুরে নিজেদের জমিতে চাষের কাজ করছিলেন তিনি। পরিবারের দাবি, খেতের কাজ করতে করতে কীটনাশক খান মহুল।

আশেপাশে থাকা কৃষকেরা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করেন। খবর দেওয়া হয় বাড়িতে। তড়িঘড়ি মহুলকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। তাই ওই হাসপাতাল থেকে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় তাঁকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। পরে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবারই হাওড়ার উলুবেড়িয়ায় উদ্ধার হয়েছে ২৮ বছরের এক ঠিকাশ্রমিকের দেহ। পরিবারের দাবি, এসআইআর-আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। বস্তুত, গত এক সপ্তাহে বাংলায় ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। প্রতিটি ক্ষেত্রে কারণ হিসেবে দেখা হচ্ছে এসআইআর আতঙ্ক।

Post Views: 78

Continue Reading

Previous: উত্তরবঙ্গের দুর্যোগে প্রাণ কাঁদলো প্রাক্তন শিক্ষিকার, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান
Next: জ্যাকেট, সোয়েটার, কোট নাকি রেইনকোট কাকে দিয়ে শীতকে বরণ করবে রাজ্যবাসী? কি বলছে হাওয়া অফিস?

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.