Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিশ্বকাপে কিউইদের ভরাডুবির দায় নিয়ে ক্যাপ্টেন্সি ছাড়লেন কেন

বিশ্বকাপে কিউইদের ভরাডুবির দায় নিয়ে ক্যাপ্টেন্সি ছাড়লেন কেন

Online Desk জুন 20, 2024
FB_IMG_1718817547505.jpg

স্পোর্টস ডেস্ক :-টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে কিউই দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। পাশাপাশি বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা ব্যাটার। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতে এমনটাই জানানো হয়েছে।

জোড়া ধাক্কা নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ জিতে অবসরের ঘোষণা করেছিলেন তারকা পেসার ট্রেন্ট বোল্ট। এবার অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের বদলে কাকে অধিনায়ক করা হবে তা এখনও অনিশ্চিত।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে কেন উইলিয়ামসনের বক্তব্য তুলে ধরা হয়েছে। যেখানে উইলিয়ামসন বলছেন, আমি চাই নিউজিল্যান্ড দল ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেই উন্নতি করুক। দলকে এগিয়ে যাওয়ার জন্য সবরকম সাহায্য করতে আমি প্রস্তুত। তবে দেশের কেন্দ্রীয় চুক্তিতে আমি থাকতে পারবো না। ওই চুক্তিতে থাকলে আমি অন্য দেশের লিগগুলিতে খেলতে পারবো না।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ডের হয়ে খেলতে পেরে আমি খুবই গর্বিত। আর দলকে সেরা কিছু দেওয়ার চিন্তাধারায় একটুও কোনও পরিবর্তন আসেনি। তবে ক্রিকেটের বাইরেও আমার একটা জীবন আছে। আমার পরিবার রয়েছে। তাঁদের সাথে সময় কাটানোও আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে খবর, উইলিয়ামসন কেবল ২০২৪-২৫ অর্থাৎ এক মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। পরের মরসুমগুলি থেকে সম্ভবত তাঁকে ফের পাওয়া যাবে।

চলতি বিশ্বকাপে গ্রুপ সি-তে ছিল নিউজিল্যান্ড।

Post Views: 76

Continue Reading

Previous: কলকাতার কাছে হেরে বেঙ্গল প্রো থেকে ছিটকে গেল মনোজের ডায়মন্ডহারবার
Next: ইকোপার্কে মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.