Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গাল কেটে গিয়েছিল, সেলাই না করে ফেভিকুইক লাগিয়ে দিল নার্স!

গাল কেটে গিয়েছিল, সেলাই না করে ফেভিকুইক লাগিয়ে দিল নার্স!

Online Desk ফেব্রুয়ারি 6, 2025
nurse.jpg

ওঙ্কার ডেস্ক: গাল কেটে যাওয়ায় হাসপাতালে এসেছিল সাত বছর বয়সী এক ছেলে। কিন্তু তার ক্ষতস্থান সেলাই করার পরিবর্তে ফেভিকুইক আঠা লাগিয়ে দেন কর্তব্যরত নার্স! গত ৩১ জানুয়ারি ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাভেরি জেলার হানাগালের আদুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ইতিমধ্যে ওই নার্সকে সাসপেন্ড করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ছেলেটির নাম গুরুকিষান। খেলতে গিয়ে তার গাল কেটে যায়। ক্ষত গভীর হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পর চিকিৎসার জন্য ছেলেটির পরিবার তড়িঘড়ি তাকে আদুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত নার্স ক্ষতস্থান সেলাই করার পরিবর্তে ফেভিকউইক আঠা দিয়ে তা জোড়া দেবার চেষ্টা করেন। কিন্তু ওই নার্সের এমন অদ্ভুত কাণ্ড দেখে বিস্মিত হয়ে যান ছেলেটির বাড়ির লোকেরা। ওই নার্স কেন এমন কাজ করলেন তা জানতে চান। জবাবে নিজের কাজের সাফাই দিয়ে গুণধর নার্স বলেন, সেলাই করলে ছেলেটির মুখে দাগ হয়ে যাবে। তাই ত্বকের বাইরে ফেভিকুইক ব্যবহার করেন তিনি।
সেই সঙ্গে অভিযুক্ত নার্স আরও দাবি করেন, তাঁর যতটা ক্ষমতা, সেই মতো তিনি চেষ্টা করেছেন। তিনি বলেন, তাঁরা যদি ফেভিকুইক ব্যবহারে আপত্তি করতেন, তাহলে আমি তাদের অন্য হাসপাতালে রেফার করতাম।
এদিকে গোটা ঘটনার ভিডিও করে ছেলেটির পরিবার। বিষয়টি জানিয়ে আদুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সুরক্ষা কমিটির কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি গ্রহণ করে জেলা স্বাস্থ্য আধিকারিক রাজেশ সুরাগিহাল্লি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে অভিযুক্ত নার্সকে সাসপেন্ড করেছেন তিনি।

Post Views: 85

Continue Reading

Previous: বাংলায় সাড়ে চার লক্ষ কোটি টাকা লগ্নির প্রস্তাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next: মহাকুম্ভে স্নান সেরে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু তিন পুণ্যার্থীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.