Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইডলি দোসা বৈঠকের পরই সিদ্দারামাইয়ার বিতর্কিত মন্তব্য ! কর্নাটক কংগ্রেসে ফের জলঘোলার আশঙ্কা

ইডলি দোসা বৈঠকের পরই সিদ্দারামাইয়ার বিতর্কিত মন্তব্য ! কর্নাটক কংগ্রেসে ফের জলঘোলার আশঙ্কা

Online Desk ডিসেম্বর 2, 2025
Siddaramaya.jpg

ওঙ্কার ডেস্ক : কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমারের সঙ্গে মিটমাটের কয়েক ঘন্টা পর রাজ্যে সাম্প্রতিক নেতৃত্বের “দ্বন্দ্ব”-এর মধ্যে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ফের বিতর্ক টেনে আনলেন। তিনি বললেন, “রাজনীতিতে কিছুই স্থায়ী নয়”। তাঁর এই মন্তব্যে নতুন করে জলঘোলা হতে শুরু করেছে।

কংগ্রেস বিধায়ক বেলুড় গোপালকৃষ্ণের সঙ্গে কথা বলার সময় সিদ্দারামাইয়া সম্ভবত মিডিয়া মাইক্রোফোনের উপস্থিতি সম্পর্কে খেয়াল না করে বলে বসলেন,, “রাজনীতিতে কিছুই স্থায়ী নয়। আমি কোনও কিছু নিয়ে চিন্তা করি না; রাজনীতি আমাদের বাবার সম্পত্তি নয়। আমি কখনও এই ধরণের বিষয় নিয়ে খুব বেশি ভাবিনি। যা ঘটতে হবে তা ঘটবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্যগুলি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং শিবকুমারের ঐক্যের যৌথ ঘোষণার “সত্য” নিয়ে প্রশ্ন তুলেছে। আগের দিন, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্য কংগ্রেস সভাপতি শিবকুমারের বাসভবনে ব্রেকফাস্ট বৈঠক করেছিলেন। দেশের রাজনীতিতে যা ইতিমধ্যে ইডলি-দোসা বোঝাপড়া বলে নামকরণ নিয়েছে। শিবকুমারের ভাই এবং প্রাক্তন সাংসদ ডি.কে. সুরেশ, কংগ্রেস বিধায়ক এবং শিবকুমারের একনিষ্ঠ সমর্থক এইচ.ডি. রঙ্গনাথের সঙ্গেও ব্রেকফাস্টে যোগ দিয়েছিলেন। বৈঠকের পর শিবকুমারের সঙ্গে যৌথভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন যে তারা ভাইয়ের মতো এবং কংগ্রেসের জন্য একসঙ্গে কাজ করে যাবেন।

শিবকুমার কখন মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে সিদ্দারামাইয়া বলেন যে হাইকমান্ড যখনই সিদ্ধান্ত নেবেন তখনই তিনি এই ভূমিকা গ্রহণ করবেন। ওই ব্রেকফাস্ট বৈঠকের পর সিদ্দারামাইয়া বলেছিলেন, “আমরা দলীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ বিষয় হল, শীতকালীন অধিবেশন ৮ ডিসেম্বর শুরু হচ্ছে এবং দুই সপ্তাহ ধরে চলবে। আমরা আমাদের কৌশল নিয়ে আলোচনা করেছি। বিজেপি অনাস্থা প্রস্তাব এবং অন্যান্য বিষয় নিয়েও প্রস্তুতি নিচ্ছে, এবং আমরা এই বিষয়গুলিও নিয়ে আলোচনা করেছি। আমরা আক্রমণাত্মকভাবে তাদের মোকাবেলা করব। বিজেপি-জেডি(এস) নেতারা, কেন্দ্রীয় মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী, বিরোধীদলীয় নেতা আর. অশোক এবং অন্যান্যরা ইতিমধ্যেই আলোচনা করেছেন। আমরা বিধানসভা অধিবেশন কীভাবে পরিচালনা করা যায় তা নিয়েও আলোচনা করেছি।”

এই বৈঠককে উপহাস করে বিজেপি সাংসদ বাসভরাজ বোমাই বলেছিলেন,, “মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর মধ্যে প্রাতঃরাশের বৈঠকটি কেবল একটি টিজার। আসল সিনেমা এখনও আসেনি। ছবিটি কয়েক দিনের মধ্যে মুক্তি পাবে। ছবি আভি বাকি হ্যায়।”

মঙ্গলবার নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে কংগ্রেসের অভ্যন্তরে “আসল পরিস্থিতি” কয়েক দিনের মধ্যে বেরিয়ে আসবে।

Post Views: 80

Continue Reading

Previous: বৈভবের রেকর্ড, তবুও পৃথির মহারাষ্ট্রর কাছে ইডেনে হারল বিহার
Next: রাজভবন নয় লোকভবন, নাম বদলালো নাগাল্যান্ড, মিজোরামেও

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.