ওঙ্কার ডেস্ক: কর্নাটকের হুব্বলি এলাকায় এক কিশোরীকে গনধর্ষণের অভিযোগ উঠেছে তারই তিন প্রতিবেশীর বিরুদ্ধে। ২ জানুয়ারি শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক নির্জন এলাকায় তাকে নির্যাতন করা হয় বলে পুলিশি সুত্রে খবর। অভিযুক্তেদের গ্রেফতার করেছে এবং তিনজনই নাবালক বলে জানিয়েছে পুলিশ।
সুত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই কিশোরী। সেই কথা জানতে পেরে ওই তিন নাবালক তার বাড়িতে হাজির হয়। তারপর ঐ কিশোরীকে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। প্রতিবেশী ও পরিচিত হওয়ায় তাদের সঙ্গে বেড়ায় সে। পরে নির্জন জায়গায় তাকে টেনে নিয়ে গিয়ে গনধর্ষণ করে ঐ তিন নাবালক। যৌণনির্যাতনের পর তাকে ঐস্থানেই ফেলে পালায় অভিযুক্তরা। নিজেকে সামলে বাড়ি ফিরে বাবা মা কে সব ঘটনা জানাতে পুলিশের দারস্থ হয় পরিবার। এফ আই আর দায়ের হলে ঐ তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
ব্বালি-ধারওয়ারের পুলিশ কমিশনার এন শশীকুমার জানিয়েছেন, ঐ তিন অভিযুক্তই নাবালক এবং দুই জন স্কুল পডুয়া। অভিযুক্তরা ধর্ষণের সময়কার ভিডিও বানিয়ে নির্যাতিতাওকে হুমকিও দেয় বলে জানিয়েছেন তিনি। তিন অভিযুক্তকে গ্রেফতারির পাশাপাশি তাদের মোবাইলও বাজেয়াপত করেছে পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার ফল আসার পর মামলা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।
