Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কসবাকাণ্ডে তিনটি জনস্বার্থ মামলায় যুক্ত হতে চেয়ে হাই কোর্টে নির্যাতিতার পরিবার

কসবাকাণ্ডে তিনটি জনস্বার্থ মামলায় যুক্ত হতে চেয়ে হাই কোর্টে নির্যাতিতার পরিবার

Online Desk জুলাই 3, 2025
HC.jpg

নিজস্ব সংবাদদাতা : কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার সেই মামলাগুলির শুনানি হওয়ার কথা। তার আগে নির্যাতিতার পরিবারের সদস্যেরা এই মামলাগুলিতে যুক্ত হতে চেয়ে হাই কোর্টে গিয়েছেন। বুধবার তাঁরা আইনজীবীদের সঙ্গে বৈঠক করে কীভাবে মামলায় যুক্ত হওয়া যায়, তার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে পরামর্শ করেন। পরিবারের অভিযোগ, এই তিনটি মামলার একটিতেও তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ পুরো ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী তাঁরাই। তদন্ত, নজরদারি ও নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আদালত রায় দেবে, তা নিয়ে তাঁদের বক্তব্য আদালতে শোনার অধিকার রয়েছে বলেই মত তাঁদের।

উল্লেখ্য, গত ২৫ জুন কসবা ল’ কলেজ ক্যাম্পাসের মধ্যেই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে কলেজের প্রাক্তন ছাত্র এবং আরো দুই জনের উপর। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। কলকাতা পুলিশের নয়জনের বিশেষ তদন্তকারী দল (সিট) ইতিমধ্যেই তদন্ত করছে। বুধবার থেকে এই ঘটনার তদন্তভার গোয়েন্দা বিভাগকেও দেওয়া হয়েছে। নির্যাতিতার পরিবার স্পষ্ট করেছে যে তারা সিবিআই তদন্ত চায় না, কলকাতা পুলিশের উপরেই তাদের আস্থা আছে। অথচ জনস্বার্থ মামলাগুলিতে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে।
এই তিনটি মামলার শুনানি বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে হবে। মামলাকারীরা চাইছেন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে সিবিআই তদন্ত হোক। পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো, ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং নারী সুরক্ষার ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়েছে।

নির্যাতিতা লিখিত অভিযোগে জানিয়েছেন, ২৫ জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। প্রথমে ইউনিয়ন রুমে ধর্ষণের চেষ্টা, পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। হকি স্টিক দিয়ে মারধরের চেষ্টার কথাও বলেছেন তিনি। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, টিএমসিপি নেতা ও কলেজের প্রাক্তনী, অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন এবং আলিপুর আদালতে আইনজীবী ছিলেন। বুধবারই রাজ্য বার কাউন্সিলের তালিকা থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে। বাকি দুই অভিযুক্ত ওই কলেজের বর্তমান ছাত্র। এছাড়াও, ঘটনার সময় দায়িত্বে থাকা রক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবারের শুনানিতে নির্যাতিতার পরিবার আদালতে যুক্ত হতে পারবে কি না, তার দিকেই এখন সকলের নজর।

Post Views: 233

Continue Reading

Previous: ২৮ বছরেই গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল দিয়েগো জটাকে
Next: দুটি আন্তর্জাতিক মঞ্চেই পাকিস্তান-নিন্দা আটকে গেল, এসসিওতে না বলেও কোয়াডে সই ভারতের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.