Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • থমথমে কাশ্মীর, কড়া নিরাপত্তা, জঙ্গিরা ছাড় পাবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর ,জঙ্গি হামলার পর কাশ্মীর নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

থমথমে কাশ্মীর, কড়া নিরাপত্তা, জঙ্গিরা ছাড় পাবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর ,জঙ্গি হামলার পর কাশ্মীর নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

Online Desk এপ্রিল 23, 2025
WhatsApp-Image-2025-04-23-at-18.25.02_e2f622bf.jpg

ওঙ্কার ডেস্ক : পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িতরা ছাড় পাবে না বলে আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দেশে ফিরে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। পরিস্থিতি পর্যালোচনায় বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন মোদী।

মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় অস্ত্র নিয়ে হামলা চালায় চার থেকে পাঁচ জন জঙ্গি। প্রত্যেকের মুখ ঢাকা ছিল। হাতে ছিল একে ৪৭ বন্দুক। আচমকাই তারা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে নিহতদের মধ্যে তিন জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমে চার জঙ্গিকে শনাক্ত করেছে ভারতের গোয়েন্দারা। চার জনের ছবিও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে তাদের নাম আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা।

প্রসঙ্গত জঙ্গি হামলার পর মঙ্গলবারই কাশ্মীরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন শাহ। পাশাপাশি জঙ্গিদের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এদিনই জঙ্গি হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান অমিত শাহ। বড় ধরণের এই জঙ্গি হামলার পর ভারত সরকার এখন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে দেশবাসী।

Post Views: 122

Continue Reading

Previous: কাশ্মীরের ঘটনায় এবার শোক প্রকাশ করলেন বলি তারকা শাহরুখ ও সালমান খান
Next: ‘শুধু হামলাকারীই নয়, ষড়যন্ত্রকারীদের কাছেও পৌঁছে যাব’, হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.