Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে দুই মুসলিম শাল বিক্রেতাকে বেধড়ক মার, একজনের ফাটল মাথা

উত্তরাখণ্ডে দুই মুসলিম শাল বিক্রেতাকে বেধড়ক মার, একজনের ফাটল মাথা

Online Desk জানুয়ারি 29, 2026
lynch.jpg

ওঙ্কার ডেস্ক: দুই কাশ্মীরি মুসলিম ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উত্তরাখণ্ডে। বুধবার সন্ধ্যায় ১৭ বছর বয়সী ওই কাশ্মীরি শাল বিক্রেতা এবং তাঁর ভাইকে নির্মমভাবে মারধর করা হয়। একজন সামান্য জখম হলেও অন্য জনের মাথায় এবং হাতে গুরুতর চোট হয়েছে।

জম্মুকাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসির খুয়েহামি বিষয়টি নিয়ে বলেন, ১৭ বছর বয়সী কাশ্মীরি কিশোর তাবিশ আহমেদ। তার তুতো ভাইয়ের সঙ্গে শাল বিক্রি করতে উত্তরাখণ্ডে গিয়েছিল। বুধবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের বিকাশ নগর এলাকায় তাদেরকে মারধর করা হয়। নাসিরের কথায়, ‘দুজনেই স্থানীয় একটি দোকানে চা খাচ্ছিল। সেই সময় তাদের উপর হামলা চালানো হয়। দোকানদার এবং স্থানীয় কিছু লোক তাদেরকে মারধর করে। তাবিশকে লোহার রড এবং লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো হয়।’ নৃশংস হামলায় তাঁর মাথায় এবং বাম হাতে গুরুতর চোট হয়। রিপোর্ট অনুসারে, তাবিশকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে বিশেষ চিকিৎসার জন্য দেরাদুনের দুন হাসপাতালে স্থানান্তর করা হয়। নাসির দাবি করেন, তাবিশের ১১টি সেলাই পড়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওই ছাত্রনেতা আরও বলেন, ‘আক্রান্ত শাল বিক্রেতাদের আত্মীয়স্বজনরা জানিয়েছেন, মারধরের আগে পরিচয় জিজ্ঞাসা করা হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের এবং কাশ্মীরের বাসিন্দা জানতে পেরে হামলাকারীরা তাকে এবং তার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনকে টেনে নিয়ে যাওয়া হয় এবং লোহার রড দিয়ে আক্রমণ করা হয়।’ তিনি বলেন বিষয়টি উত্তরাখণ্ডের ডিজিপিকে জানিয়েছেন তিনি। পুলিশের তরফে এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

Post Views: 61

Continue Reading

Previous: প্রেমের বিয়েতে আপত্তি, বিষ ইঞ্জেকশন দিয়ে বাবা-মাকে খুন নার্স তরুণীর
Next: দিল্লির ভজনপুরে ছয় বছরের বালিকাকে গনধর্ষণ তিন নাবালকের; গ্রেফতার দুই, পলাতক এক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.