Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অগ্নিগর্ভ কেনিয়া, নিহত ১৩, দরকার ছাড়া ভারতীয়দের বাইরে যেতে নিষেধ দূতাবাসের

অগ্নিগর্ভ কেনিয়া, নিহত ১৩, দরকার ছাড়া ভারতীয়দের বাইরে যেতে নিষেধ দূতাবাসের

Online Desk জুন 26, 2024
Keniya.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ এমনিতেই মূল্য বৃদ্ধির জেরে নাজেহাল ছিলেন আম কেনিয়াবাসী। তার উপর অতিরিক্ত কর চাপাতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। বুধবার অগ্নিগর্ভ হয়ে ওঠে কেনিয়ার রাজধানী নাইরোবি। ক্ষুব্ধ জনতা পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। একদল উত্তেজিত জনতা রাজধানী নাইরোবিতে পার্লামেন্টে জোর করে ঢুকে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ সরকারের। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে সংসদ চত্বরেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন বহু কেনিয়াবাসী। পরে হাসপাতাল এবং রাজপথে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মারা যান আরও ৮ জন। এখনও পর্যন্ত সরকারি মতে মৃতের সংখ্যা ১৩, তবে বেসরকারি মতে নিহতের সংখ্যা আরও বেশি।
কেনিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়া দিল্লি। বিশেষ প্রয়োজন ছাড়া সেদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের বাইরে বেড়োতে বারণ করেছে ভারতীয় দূতাবাস। দরকারে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।
কোভিডের সময় থেকেই প্রবল আর্থিক কষ্টে ভুগছে কেনিয়া। তার উপর ইউক্রেন এবং ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে আমদানি খরচ বৃদ্ধি পাওয়াই রাজকোষ তলানিতে। মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। এর উপর রাজকোষের ঘাটতি মেটাতে কেনিয়া সরকার খাদ্য দ্রব্য়ের উপর অতিরিক্ত ১৬ শতাংশ কর চাপানোয় রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কেনিয়াবাসী। উত্তেজিত জনতা সংসদে হামলা চালিয়ে আগুনও ধরিয়ে দেয় বলে অভিযোগ সরকারের। সব মিলিয়ে অশান্তির আগুনে জ্বলছে আফ্রিকার ছোট্ট দেশ কেনিয়া।

Post Views: 81

Continue Reading

Previous: কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে বসিরহাট
Next: নদী বাঁধের যন্ত্রণায় সুন্দরবনবাসী

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.