Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাবালিকা মেয়েকে ধর্ষণ, বাবাকে তিন বার যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

নাবালিকা মেয়েকে ধর্ষণ, বাবাকে তিন বার যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Online Desk জুলাই 17, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের নাবালিকা মেয়েকে তিন বছর ধরে ধর্ষণ বাবার! নৃশংস ও ভয়াবহ এই ঘটনায় ওই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত তিন বার যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ঘটনাটি কেরলের। বৃহস্পতিবার আদালত এই নির্দেশ দিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর করিমানুরের কাছে ভাড়া বাড়িতে থাকত পরিবারটি। শিশুটির যখন পাঁচ বছর বয়স তখন থেকেই তাকে ধর্ষণ করা শুরু করে তার বাবা। তার আট বছর বয়স পর্যন্ত তিন বছর ধরে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিশেষ পাবলিক প্রসিকিউটর শিজোমন জোসেফ জানিয়েছেন, ইডুক্কি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বিচারক মঞ্জু ভি পকসো আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য ওই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি আদালত দোষী ব্যক্তির তিন লক্ষ টাকা জরিমানা করেছে। নির্দেশ দেওয়া হয়েছে, সেই অর্থ তার নির্যাতিতা মেয়েকে দিতে হবে।

আদালত আরও জানিয়েছে, দোষী ব্যক্তি জরিমানা না দিলে তার আরও অতিরিক্ত ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে শিশুটিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য। বিশেষ পাবলিক প্রসিকিউটর বলেন, ২০২০ সালে যখন শিশুটির বয়স আট বছর, সেই সময় তার উপর নির্যাতনের ঘটনাটি প্রকাশ্যে আসে। শিশুটি ক্রমাগত পেট ব্যথায় ভুগছিল এবং সে কারণে চিকিৎসাও করা হচ্ছিল তার। একদিন তার মাকে সে জিজ্ঞাসা করে তার বাবার কর্মকাণ্ডের কারণেই এই অসুস্থতা হয়েছে কিনা। এর পর শিশুটির মা জানতে চাইলে গোটা ঘটনার কথা জানায় ওই শিশুটি।

Post Views: 239

Continue Reading

Previous: বিহারে হাসপাতালে ঢুকে এক দুষ্কৃতীকে খুন করল ৫ বন্দুকধারী
Next: ২৬ তারিখ কল্যাণীতেই লিগের ডার্বি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.