Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, মোদীকে ধন্যবাদ বিএনপির

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, মোদীকে ধন্যবাদ বিএনপির

Online Desk ডিসেম্বর 2, 2025
khaleda-modi.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানালেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কারণে মোদীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিয়ে ‘গুজব’ ছড়ানো হচ্ছে বলে দাবি করেন জাহিদ হোসেন। মঙ্গলবার সকালে ঢাকার হাসপাতালের সামনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সেই সঙ্গে জিয়ার চিকিৎসার জন্য যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে সেই চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁর ছেলে তারেক রহমান। ৮০ বছর বয়সী বিএনপি নেত্রীর চিকিৎসায় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কারণে বিএনপির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। গত ২৩ নভেম্বর বর্ষীয়ান নেত্রীর শ্বাসকষ্ট হওয়ায় বাংলাদেশের রাজধানী ঢাকার এক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির সমস্যা-সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

প্রসঙ্গত, খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডলে সোমবার লেখেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সবরকম সহায়তা করতে প্রস্তুত।’

Post Views: 83

Continue Reading

Previous: রাজভবন নয় লোকভবন, নাম বদলালো নাগাল্যান্ড, মিজোরামেও
Next: শারীরিক ভাবে সুস্থ কিন্তু মানসিক নির্যাতনে পাক প্রধানমন্ত্রী ! ইমরানের সঙ্গে সাক্ষাতের পর জানালেন বোন উজমা

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.