Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারত-পাক উত্তেজনা নিয়ে বৈঠকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ

ভারত-পাক উত্তেজনা নিয়ে বৈঠকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ

Online Desk মে 6, 2025
20250506_102304.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশ পরস্পরের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। এই আবহে ভারত-পাক সম্পর্কের টানাপোড়েন নিয়ে বৈঠকে বসল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। তবে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের তরফে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য বর্তমানে পাকিস্তান। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার আবহে রাষ্ট্রসঙ্ঘে আলোচনা চেয়েছিল ইসলামাবাদ। সেই অনুরোধের প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বকারী দেশ গ্রিস সোমবার ওই বৈঠকের আয়োজন করে। রুদ্ধদ্বার বৈঠক শেষে বিভিন্ন দেশের দূতেরা নিজেদের মতো মুখ খুললেও সরকারি ভাবে রাষ্ট্রসঙ্ঘ কোনও বিবৃতি জারি করেনি।

অন্য দিকে, সোমবার রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পহেলগাঁও কাণ্ড নিয়ে ভারত ও পাকিস্তানকে বার্তা দিয়েছেন। তিনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। ভারত ও পাকিস্তান যাতে পরস্পরের বিরুদ্ধে সংঘাতে না যায়, সেই বিষয়েও বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি ঘাতক জঙ্গিদের আইনের আওতায় এনে বিচার করা উচিত বলেও মন্তব্য করেছেন আন্তোনিও গুতেরেস।

প্রসঙ্গত গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মফহ্যে বেশিরভাগ পর্যটক। এই ঘটনার পর ভারতের তরফে অভিযোগ তোলা হয়, নারকীয় এই হত্যাকাণ্ডে পাকিস্তান জড়িত রয়েছে বলে। যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে।

Post Views: 96

Continue Reading

Previous: ভারত কোথায় আক্রমণ করবে, আভাস পেলেন পাক মন্ত্রী
Next: ওয়েভস-এর মঞ্চে প্রসংশিত বাংলার ‘ দেবী চৌধুরানী ‘

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.