Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ওয়েভস-এর মঞ্চে প্রসংশিত বাংলার ‘ দেবী চৌধুরানী ‘

ওয়েভস-এর মঞ্চে প্রসংশিত বাংলার ‘ দেবী চৌধুরানী ‘

Online Desk মে 6, 2025
images-2-1.jpeg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় বিনোদুনিয়ার আরও একধাপ এগোতে পয়লা মে থেকেই মোদি সরকারের উদ্যোগে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হয়েছে ওয়েভস। দেশের সিনেশিল্পকে আরও জোরদার করতে ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে’ হাজির বিভিন্ন সিনে ইন্ডাস্ট্রির তারকারা। বলিউডের খান-কাপুর থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির রজনীকান্ত, নাগার্জুনের মতো তাবড় অভিনেতারা শামিল হয়েছিলেন সম্মেলনে। সেখানেই নজির গড়ল শুভ্রজিৎ মিত্র পরিচালিত বাংলা ছবি ‘দেবী চৌধুরানী’।
বিশ্বের ৯০টি দেশের দশ হাজার বিশিষ্ট ব্যক্তিত্বদের সামনে প্রদর্শিত হল ‘দেবী চৌধুরানী’র টিজার। পয়লা ঝলকেই আন্তর্জাতিক সম্মেলনে প্রশংসা কুড়িয়েছে পরিচালক শুভ্রজিতের সিনেমা। ছবিতে ‘ভবানী পাঠকে’র ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যিনি বর্তমানে মুম্বইতে তাঁর কাজের নমুনা প্রকাশ করেছেন। ওয়েভস-এর মঞ্চেও তাঁর পারফরম্যান্সে মুগ্ধ বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিশ্ব সম্মেলনেই কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে ‘দেবী চৌধুরানী’ ছবিটিকে প্রথম ভারত-যুক্তরাজ্য যৌথ প্রযোজনার সিনেমা হিসেবে ঘোষণা করা হয়েছে ওয়েভস-এর মঞ্চে। টিজার প্রদর্শনের সময় হাজির ছিলেন প্রযোজক অনিরুদ্ধ দাশগুপ্ত, সৌম্যজিৎ মজুমদার, মনসুর আলিরা। কলকাতায় কাজ থাকায়, মুম্বইতে উপস্থিত থাকতে পারেননি শুভ্রজিৎ মিত্র। তবে ওয়েভস-এর মতো বিশ্বমানের অনুষ্ঠানে নিজের ছবির প্রশংসা শুনে আপ্লুত পরিচালক।
ইতিহাস ভিত্তিক ছবি ‘দেবী চৌধুরানী’তে ডাকাতসম্রাজ্ঞীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিলকে। উত্তর কলকাতা থেকে শুরু করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির অপেক্ষা। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ। ওয়েভস-এও প্রশংসিত এই বাংলা ছবির অপেক্ষায় দর্শকেরা।

Post Views: 96

Continue Reading

Previous: ভারত-পাক উত্তেজনা নিয়ে বৈঠকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ
Next: ঠিক হয়ে গিয়েছে সিনামার বিষয়বস্তু, পরিচালক সুধীর মিশ্রর হাত ধরে বাংলায় ছবি

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.