Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কানাডার স্কুলে গুলিবৃষ্টি, সন্দেহভাজন-সহ নিহত ১০, জখম ২৫

কানাডার স্কুলে গুলিবৃষ্টি, সন্দেহভাজন-সহ নিহত ১০, জখম ২৫

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
gun-ss.jpg

ওঙ্কার ডেস্ক: হাড়হিম করা ঘটনা কানাডার স্কুলে। বুধবার ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে এলোপাথাড়ি গুলি চালাল মহিলা আততায়ী। এই ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। মৃত্যু হয়েছে বন্দুকধারীরও। জখম হয়েছেন অন্তত ২৫ জন। মনে করা হচ্ছে ওই মহিলা নিজেই নিজেকে গুলি করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন মহিলা বাদামী চুলের, তাঁকে স্কুল চত্বরে মৃত অবস্থায় পাওয়া গেছে। রিপোর্ট অনুসারে, স্কুলে ছয় জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক জনের মৃত্যু হয়েছে এবং দু’জনের দেহ একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে স্থানীয় সময় দুপুর ১টা ২০ নাগাদ এই ঘটনা ঘটেছে। প্রাণঘাতী এই হামলার পর টাম্বলার রিজ পুলিশ দুপুর ২ টো নাগাদ সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে, বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

এই হামলার সঙ্গে দ্বিতীয় কোনও সন্দেহভাজন জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সঙ্গে ঠিক কত জন মানুষ হতাহত হয়েছেন তা জানার চেষ্টা করছে পুলিশ। টাম্বলার রিজ শহরে প্রায় ২,৪০০ জন লোকের বসবাস। নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। ভয়াবহ এই ঘটনার পর চলতি সপ্তাহে স্কুলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Post Views: 68

Continue Reading

Previous: রাজধানীতে ফের ম্যানহোলে পরে মৃত্যু; খোলা ড্রেনে পরে মৃত্যু বিহারের পরিযায়ী শ্রমিকের
Next: ভারত আমেরিকা বাণিজ্যচুক্তির প্রভাব কি ভারত রাশিয়া সম্পর্কে পড়বে, উদ্বেগপ্রকাশ রাশিয়ায় উপ-বিদেশমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.