Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত্যু ২ জনের, আহত ৭

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত্যু ২ জনের, আহত ৭

Online Desk মার্চ 30, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান রয়েছে ছত্তিসগড়ের বিলাসপুরে রবিবার। সেই অনুষ্ঠানে যাওয়ার পথে গৌরেলা-পেন্দ্র-মারওয়াহি জেলায় সেতু থেকে নদীতে পড়ে গেল গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন আরও সাত জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ পেন্দ্রা থানার সীমানার কোটমি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটজনকে নিয়ে এসইউভি গাড়িটি মানেন্দ্রগড়-চিরমিরি-ভারতপুর জেলা থেকে বিলাসপুর যাচ্ছিল। এক আধিকারিক জানিয়েছেন, সোন নদীর উপর সেতুতে পৌঁছানোর সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি একজন মহিলা পথচারীকে ধাক্কা দিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই মহিলা এবং চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা আরও সাতজন জখম হন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রমিতা বাই, তিনি পান্ড্রিখার গ্রামের বাসিন্দা এবং চালকের নাম বাবু লাল চৌধুরী। ঘটনার পর আহতদের উদ্ধার করে গৌরেলা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, রবিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিসগড়ের বিলাসপুর জেলার মোহভাত্থা গ্রামে ৩৩ হাজার ৭০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই সঙ্গে সূচনা করবেন একাধিক প্রকল্পের।

Post Views: 114

Continue Reading

Previous: টলিপাড়ায় নতুন গুঞ্জন, ‘দাদাগিরি’ ছাড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
Next: ‘দ্য ফ্যামিলি ম্যান-৩’র শুটিং শেষ, সিরিজের দিনক্ষণ প্রকাশ করলেন মনোজ বাজপেয়ী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.