Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কেকেআরে কুলদীপকে কি তিনিই বাদ দেন! জানালেন ডিকে

কেকেআরে কুলদীপকে কি তিনিই বাদ দেন! জানালেন ডিকে

Online Desk এপ্রিল 8, 2024
Untitled.png

স্পোর্টস ডেস্কঃ কুলদীপ যাদব এই নামটার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স দলের অনেক আবেগ জড়িয়ে আছে। একা হাতে নাইটদের অনেক ম্যাচে জিতিয়েছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ। কিন্তু খারাপ ফর্ম আসতেই কেকেআর তাকে ছেটে ফেলে। আর এই বিষয় একদমই মেনে নিতে পারছেন না একসময়ের নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়া একেবারে ভিন্ন একটা কাজ। একটা দলের মধ্য়ে আরও অনেক সংস্কৃতির মিশেল দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করা বেশ মুশকিল হয়ে যায়। তুমি হয়ত তাদের প্রতি সৎ থাকতে পারো। কিন্তু, একজন অধিনায়ক হিসেবে অনেক বন্ধুত্বের সম্পর্কই ভেঙে যায়।আমি যখন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলাম, সেইসময় কুলদীপ খুব একটা ভালো ফর্মে ছিল না। অন্তত ও এখন যেমন পারফরম্যান্স করছে। ওকে প্রচুর কড়া কথা শুনিয়েছি। আমার মনে হয় যে সেইসময় ও আমাকে একেবারেই পছন্দ করত না। তবে আমাকে কঠোর হতে হয়েছি।আজ কুলদীপ যে জায়গায় রয়েছে, তা দেখে আমি খুবই খুশি। ওর সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। যত দিন এগিয়েছে, ও নিজেকে আরও ভালো বোলার হিসেবে প্রমাণ করতে পেরেছে। ইডেন গার্ডেন্সের উইকেট একেবারে পাটা ছিল। ওই তিন-চার বছর ২০০-র উপর রান না তুললে কোনও ম্যাচ জেতা যেত না। তবে কুলদীপের জন্য সময়টা বেশ খারাপ ছিল। আমি মনে করি, ওই খারাপ সময়ের কারণেই আজ এত ভালো পারফরম্যান্স করতে পারছে। আমার কপাল খারাপ যে ওর ওই খারাপ সময়ের অংশীদার আমি ছিলাম।’

Post Views: 83

Continue Reading

Previous: আইএসএলে ছাড়পত্র পেলেও ইনভেস্টর সমস্যা মহামেডানে
Next: প্রচারে ঝড় তুললেন রায়গঞ্জের বাম কংগ্রেস জোট প্রার্থী

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.