Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হায়দরাদি ঝড় ফিকে করে তৃতীয় আইপিএল জয় শাহরুখের নাইটদের

হায়দরাদি ঝড় ফিকে করে তৃতীয় আইপিএল জয় শাহরুখের নাইটদের

Online Desk মে 27, 2024
thumb_15217-1.jpg

স্পোর্টস ডেস্ক : একতরফা ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে ২০১২ আর ২০১৪ সালের পরে তৃতীয়বার আইপিএলট্রফি নিজেদের ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এদিন টস জিতে ব্যাটিং নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।আর বল হাতে প্রথম কোয়ালিফায়ারের মত নায়ক সেই মিচেল স্টার্ক। স্টার্ক প্রথম ওভারেই অভিষেক শর্মাকে বোল্ড করেন। এরপরে দ্বিতীয় ওভারেই বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেড বৈভব আরোরার বলে কোনো খাতা না খুলেই সাজঘরে ফেরেন। পঞ্চম ওভারে স্টার্ক রাহুল ত্রিপাঠিকে আউট করেন । আর সপ্তম ওভারে নীতীশ রেড্ডিকে আউট করে হায়দরাবাদের ইনিংসে চতুর্থ ধাক্কা দেন হর্ষিত রানা।বল করতে এসেই এইডেন মার্করামের উইকেট নেন আন্দ্রে রাসেল। এরপরেই বাংলার শাহবাজ আহমেদ সুনীল নারিনের হাতে ক্যাচ দিয়ে বরুণ চক্রবর্তীর ডেলিভারিতে আউট হন । হায়দরাবাদের ইমপ্যাক্ট প্লেয়ার আবদুল সামাদকে আউট করেন রাসেল।চাপের মুহূর্তে পড়ে গিয়ে হেইনরিক ক্লাসেনও বৈভব আরোরার ডেলিভারিতে বোল্ড হন । জয়দেব উনাদকাটকে আউট করেন সুনীল নারিন। রাসেলের তৃতীয় শিকার হন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন ১১৩ রান করে ১৮ ওভার ৩ বলেই শেষ হয় হায়দরাবাদ ইনিংস।নাইট বোলারদের মধ্যে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক।বৈভবও ২ টি উইকেট নেন।এছাড়া রাসেল ৩ টি। আর সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ১ টি করে উইকেট পান।জবাবে ব্যাট করতে নেমে সুনীল নারিন ৬ মেরে প্যাট কামিন্স এর বলে আউট হলেও ভেঙ্কটেশ আইয়ার আর রহমুদুল্লাহ গুরবাজ প্রহার চালান হায়দরাবাদ বোলিংয়ে।গুরবাজ ম্যাচ একপ্রকার জিতিয়ে দিয়ে ৩২ বলে ৩৯ করে শাহবাজের বলে আউট হন। তবে ভেঙ্কটেশ অর্ধশতরান করে অধিনায়ক শ্রেয়সকে নিয়ে ম্যাচ জেতান।অসুস্থতা সত্ত্বেও এদিন মাঠে ছিলেন দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান।

Post Views: 68

Continue Reading

Previous: ৪ জুন দিল্লিতে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না : অভিষেক
Next: রেমালের তান্ডবে বিপর্যস্ত শহর ও শহরতলী

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.