Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রিংকুকে সহ অধিনায়ক করল নাইটরা, রাসেলের জন্য থাকলো ১২ নম্বর জার্সি

রিংকুকে সহ অধিনায়ক করল নাইটরা, রাসেলের জন্য থাকলো ১২ নম্বর জার্সি

Online Desk মার্চ 25, 2026
KKR-1.jpg

স্পোর্টস রিপোর্টার : মঙ্গলবার রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে ‘কেকেআর আনপ্লাগড’ অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানেই আইপিএল ২০২৬ মরশুমের জন্য সদ্য টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার রিংকু সিংয়ের নাম সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। আজিঙ্কে রাহানে অধিনয়াকের দায়িত্ব সামালাবেন তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর দলের। গোটা কেকেআর দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে মঞ্চে তুলে পরিচয় করানোর কাজটা সারা হয় এদিন সমর্থকদের তুমুল জয়ধ্বনির মধ্যে।

অনুষ্ঠানের শেষে ছিল আর একটা চমক। এক আবেগঘন পরিবেশে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর মঞ্চে ডেকে নেন দলের প্রাক্তন ক্রিকেটার, যিনি বর্তমানে দলের সাপোর্ট স্টাফ, সেই আন্দ্রে রাসেলকে। তাঁর হাতে ১২ নম্বর জার্সি তুলে দিয়ে বলেন, রাসেলের পরিহিত ১২ নম্বর জার্সিটা তাঁর সম্মানে বরাবরের জন্য ‘অবসরে’ পাঠানো হল। এই জার্সি দলের আর কেউ ব্যবহার করবেন না। এই ঘোষণার পর হলে উপস্থিত কেকেআর ক্রিকেটার, কোচিং স্টাফ ও সমর্থকরা উঠে দাঁড়িয়ে সম্মান জানান রাসেলকে। তখন রাসেলের চোখের কোনটা চিকচিক করে উঠতে দেখা গেছে। রাসেল নিজেও বলেন, যে সম্মান কেকেআর তাঁকে দিল, তা কোনদিন ভোলার নয়। খেলোয়াড় হিসেবে যেভাবে তিনি কেকেআর দলেরল সাফল্যের জন্য মাঠে লড়েছিলেন, সহকারী কোচের ভূমিকায় চিফ কোচ অভিয়েক নায়ারের সঙ্গে হাত মিলিয়ে ট্রফি জেতার কাজ করবেন এখন থেকে।

রিংকু সিংকে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে চিফ কোচ অভিষেক নায়ার বলেন, ‘ এটাই সঠিক সময় রিংকুর বাড়তি দায়িত্ব নেওয়ার। কলকাতায় প্রথমবার এসে সাপোর্ট স্টাফের ভূমিকায় খুব কাছ থেকে রিংকুকে দেখেছিলাম। যতদিন গেছে রিংকু নিজের খেলায় উন্নতি করেছে। দিনে দিনে রিংকু একজন দুরন্ত ক্রিকেটার থেকে লিডার হয়ে উঠেছে দলে। মাঠের ভেতর ও বাইরে ও দলকে উজ্জীবিত করে। দারুণ ফিনিশার। গোটা দল ওর ওপর ভরসা রাখে। টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য রিংকু। তাই সহ অধিনায়ক হিসেবে আজিঙ্কে রাহানোর সঙ্গে ম্যাচে দায়িত্ব ভাগ করে নেওয়ার কাজটা রিংকু ভালই পারবে বলে মনে করি।’

২০২৩ মরশুমে গুজরাট টাইটানসের বিরুদ্ধে রিংকুর ব্যাট থেকে টানা ৫টি ছক্কা এসেছিল। সেসময় থেকেই রিংকুর পাশে বিগ হিটারের পাশাপাশি ‘পরিত্রাতা ক্রিকেটার’ শব্দটা বসে গেছে। সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে রিংকুর প্রতিক্রিয়া, ‘ কেকেআর মালিক ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমাকে এমন একটা পদের জন্য যোগ্য মনে করায়। আমি এই আস্থার মর্যাদা রাখতে জান লড়িয়ে দেব। সমর্থকদের বলছি, পাশে থাকুন, এবার আইএসএল ট্রফি কেকেআরের ঘরেই আসবে।’আসন্ন আইপিএল থেকে আর বেগুনি জার্সিতে দেখা যাবে না ড্রে রাসকে। তবে গাঁটছড়া মোটেই ভাঙেনি। শুধু ভূমিকা বদল। পাওয়ার হিটার নয়, পাওয়ার কোচের নতুন ভূমিকায় বড় চেহারার ক্যারিবিয়ান তারকা।

এবার একটি অভিনব পদক্ষেপে রাসেলের সঙ্গে সম্পর্ক চিরকালীন করে নিল কেকেআর। এতগুলো বছর নাইটদের ১২ নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন। এবার রাসেলকে উৎসর্গ করে ১২ নম্বর জার্সির অবসর ঘোষণা করলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর। অর্থাৎ, নাইটদের এই জার্সির আর কোনও অস্তিত্ব থাকবে না। রাসেল বলেন, ‘আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। এক দশকের বেশি এই দলের সঙ্গে জড়িয়ে। দারুণ কিছু সাফল্যের সাক্ষী থেকেছি। এই দলের অঙ্গ হতে পেরে গর্বিত। বিশ্বকাপ জয় সবসময় স্পেশাল। আইপিএল জয় আলাদা। এবার অন্য ভূমিকায়। অন্যভাবে উপভোগ করব। আমি আছি, ডিজে ব্রাভো আছে, সুনীল আছে, ওয়াটসন রয়েছে। সবটাই আলাদা অনুভূতি এবার। তবে এবারের আইপিএলও আমার কাছে বিশেষ। মাঠে নিজেকে নিংড়ে দিয়েছি। এবার এই খেলাটার থেকে মুখ ফিরিয়ে নিতে পারব না। তাই নতুন ভূমিকা নিয়ে কোনও আফশোস নেই। আমাদের কোচিং স্টাফ ভাল। সবাই তরুণ এবং প্রতিভাবান। যে কেউ এই কোচিং স্টাফের অঙ্গ হতে চাইবে। সবাই মিলে কেকেআরের সাফল্যে অবদান রাখতে চাই।আমার মনে হয় না মাইন্ডসেটে কোনও পরিবর্তন হবে। এতবছর খেলেছি, এবার কিছু ফিরিয়ে দেওয়ার পালা। দলে কোনও পরিবর্তন আনা আমার লক্ষ্য নয়। আমি এতবছর ধরে ওদের খেলতে দেখেছি। কোনও ভুলভ্রান্তি চোখে পড়লে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব। এই ফ্র্যাঞ্চাইজিকে সাহায্য করতে চাই।আমরা যদি চ্যাম্পিয়ন হই, ইডেনে সমর্থকদের জন্য আমি লাইভ পারফরমেন্স করব।’

অধিনায়ক আজিঙ্কে রাহানের মুখেও রিংকুর প্রশংসা। বলেন, ‘রিংকুর মতো একজন ক্রিকেটারের সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়ায় চাপটা অনেক কমে যাবে। প্রতি বছরই খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ভিন্ন চ্যালেঞ্জ সামনে আসে। এবারের দলটা বেশ ভাল। অনেক প্রতিভাবান ক্রিকেটারে ভরা। চোটের জন্য আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ বোলারকে মিস করব। তবে ওরা দলে আছে। পরে পাওয়া যেতেই পারে। সে যাই হোক, আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এবার মাঠে নামতে তৈরি। গতবার আমাদের ফল ভাল হয়নি। এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে সেই আক্ষেপ মেটাতে চাই।’

Post Views: 105

Continue Reading

Previous: ‘মুখ্যমন্ত্রী হবে আমাদের!’ হুমায়ুনের সঙ্গে জোট করে দাবি ওয়াইসির
Next: অভয়ার মা-কে দলের টিকিট দেওয়া নিয়ে পদ্মশিবিরে ভাঙন, শমীক-শুভেন্দু শিবির দ্বিধাবিভক্ত

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.