Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘মুখ্যমন্ত্রী হবে আমাদের!’ হুমায়ুনের সঙ্গে জোট করে দাবি ওয়াইসির

‘মুখ্যমন্ত্রী হবে আমাদের!’ হুমায়ুনের সঙ্গে জোট করে দাবি ওয়াইসির

Online Desk মার্চ 25, 2026
20260325_133007.jpg

ওঙ্কার ডেস্ক: বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বাঁধার ঘোষণা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির। বুধবার সকালে মিম পার্টির প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে যৌথ ভাবে সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকে বঙ্গে যৌথ ভাবে নির্বাচনে লড়ার বিষয়ে ঘোষণা করেন দুই নেতা। সেই সঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে আমাদের।

আগে একাধিকবার তৃণমূল থেকে বহিস্কৃত নেতা হুমায়ুন কবীর দাবি করেছেন পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রী হবেন তাঁর দলের কেউ। সেই বক্তব্য থেকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে ওয়েইসি বুধবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘ডেপুটি সিএম নয়, সিএম হবে আমাদের’! কেউ এটাকে আটকাতে পারেনি। আজ বাকিটা প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। যৌথ কর্মসূচি নেওয়া হবে।’ তাঁর আরও সংযোজন, ‘৪ মে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন হবে।’

সাংবাদিক বৈঠকে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘মিম জোট করছে হুমায়ুন কবীরের দলের সঙ্গে। দু একটি আসন নিয়ে আলোচনা বাকি আছে। বাকি সব ঘোষণা হবে শীঘ্রই। রাজ্যে সংখ্যালঘু নেতা নেই যেখানে, সেখানে মানুষের অসুবিধা রয়েছে। আগামী দিনেও এই জোট থাকবে।’ ওয়েইসিকে ‘দাদা’ বলে সম্বোধন করেছেন হুমায়ুন কবীর। আসন্ন নির্বাচন উপলক্ষে মাঠে ময়দানে প্রচারে অংশ নেবেন মিম প্রধান। হুমায়ুন বলেন, ‘ওয়েইসি আমার বড় ভাই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা যৌথভাবে অংশ নেব। আজ সব প্রার্থীর নাম ঘোষণা হবে। ২০টি মিছিলে সামিল হবেন ওয়াইসি। ১ এপ্রিল বহরমপুর থেকে শুরু হবে মিছিল। মুর্শিদাবাদ, আসানসোল, কলকাতাতেও হবে মিছিল। বিহার, হায়দরাবাদ থেকে মিম নেতারাও আসবেন এই মিছিলে যোগ দিতে।’

Post Views: 93

Continue Reading

Previous: সাপ্লিমেন্টারি তালিকায় অভিষেকের নাম বিচারাধীন, শুভেন্দু ডিলিটেড! কী বলছে কমিশন
Next: রিংকুকে সহ অধিনায়ক করল নাইটরা, রাসেলের জন্য থাকলো ১২ নম্বর জার্সি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.