Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাপ্লিমেন্টারি তালিকায় অভিষেকের নাম বিচারাধীন, শুভেন্দু ডিলিটেড! কী বলছে কমিশন

সাপ্লিমেন্টারি তালিকায় অভিষেকের নাম বিচারাধীন, শুভেন্দু ডিলিটেড! কী বলছে কমিশন

Online Desk মার্চ 25, 2026
ABHISHEK-SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর থেকে জলঘোলা কম হল না। সোমবার সন্ধ্যায় প্রকাশের কথা থাকলেও, লিস্ট প্রকাশ হয় রাত ১২ টায়। অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও কার নাম উঠেছে, কত বাদ পড়েছে, কিছুই দেখা যাচ্ছিল না বলেই অভিযোগ। মঙ্গলবার রাতে সমস্যার কিছুটা সমাধান হলে লিস্ট দেখতে গিয়ে চক্ষু ছানাবড়ার মতো অবস্থা। কারণ সাপ্লিমেন্টারি তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বিচারাধীন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ডিলিটেড লিস্টে! যদিও কমিশনের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টা দুয়েক ভুল দেখিয়েছে। কিন্তু পরবর্তীতে সমস্যা মিটে গিয়েছে।
জানা যাচ্ছে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পরও বহু জায়গার তথ্য মিলছিল না। কোথাও কোথাও তথ্য ডাউনলোড করা যাচ্ছিল না। নানাবিধ সমস্যার মধ্যে মঙ্গলবার রাতে আচমকা সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে দেখা যায়, রাজ্যের সমস্ত ভোটার বিচারাধীন। বৈধ ভোটারদেরও দেখানো হয় ‘বিচারাধীন’ হিসেবেই। স্বাভাবিক ভাবেই এই ঘটনা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।
শাসকদলের তরফে সোশাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, পুরো বাংলাকে কমিশনের পোর্টালে বিবেচনাধীন ঘোষণা করে দিয়েছে। বাংলার প্রতিটি ভোটার এখন “UNDER ADJUDICATION”। যদিও ঘণ্টা দুয়েক পর এই সমস্যা মিটেছে।
ইতিমধ্যেই এবিষয়ে মুখ খুলেছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, রাত ১২ টা নাগাদ মিটেছে সমস্যা। কমিশনের বক্তব্য, “বিষয়টি প্রযুক্তিগত ভুলের জন্য সমস্যা হয়েছে। সার্ভারে ত্রুটি অথবা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যা থাকতে পারে।”

Post Views: 129

Continue Reading

Previous: পাক জেলে অমানবিক অত্যাচারের শিকার ইমরান খানের স্ত্রী বুশর খান; ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
Next: ‘মুখ্যমন্ত্রী হবে আমাদের!’ হুমায়ুনের সঙ্গে জোট করে দাবি ওয়াইসির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.