Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অভয়ার মা-কে দলের টিকিট দেওয়া নিয়ে পদ্মশিবিরে ভাঙন, শমীক-শুভেন্দু শিবির দ্বিধাবিভক্ত

অভয়ার মা-কে দলের টিকিট দেওয়া নিয়ে পদ্মশিবিরে ভাঙন, শমীক-শুভেন্দু শিবির দ্বিধাবিভক্ত

Online Desk মার্চ 25, 2026
SHUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ অভয়ার মা-কে টিকিট দেওয়া নিয়ে কার্যত চির ধরেছে পদ্মশিবিরে। বিজেপি সূত্রে খবর, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদাররা চাইছেন না অভয়ার মাকে টিকিট দিতে। অন্যদিকে শুভেন্দু অধিকারী চাইছেন অভয়ার মাকে টিকিট দিতে। টিকিট দেওয়ার পক্ষে ও টিকিট দেওয়ার বিপক্ষে একাধিক যুক্তি দিল্লির নেতাদের জানানো হয়েছে।
আর জি করের নির্যাতিতার মা-বাবা ইতিমধ্যেই বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। গত সপ্তাহেই পানিহাটির বাড়িতে অভয়ার মা ঘোষণা করেছিলেন, নারী নিরাপত্তা ও মেয়ের সুবিচার ছিনিয়ে আনতে বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভয়ার মায়ের এই ঘোষণার পরই রাজ্যতজু়ড়ে নিন্দার ঝড় উঠেছে। সেই আবহে এবার দলের অন্দরেও টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
বিজেপির একাংশের যুক্তি, অভয়ার মা নিজেই ঘোষণা করছেন তিনি প্রার্থী হচ্ছেন। সূত্রের খবর, অভয়ার মাকে প্রার্থী করার বিষয়ে কর্মীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তাদের কথায়, আর জি কর কাণ্ড শুধু পানিহাটির ইস্যু নয়। অভয়ার মাকে প্রার্থী করলেই যে মানুষ ঢেলে ভোট দেবে সেরকমটা নয়। অন্যদিকে, বাংলার বিরোধী দলনেতা চান অভয়ার মা বিজেপির টিকিট পান। সব মিলিয়ে পাল্লা কোনদিকে ভারি হয়, আদৌ অভয়ার মা কে টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে দলের ভিতরে টানাপোড়েন চলছে।

Post Views: 125

Continue Reading

Previous: রিংকুকে সহ অধিনায়ক করল নাইটরা, রাসেলের জন্য থাকলো ১২ নম্বর জার্সি
Next: বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতার মাঝেই বিকল্প শক্তির পথে এগোচ্ছে চীন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.