Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতার মাঝেই বিকল্প শক্তির পথে এগোচ্ছে চীন

বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতার মাঝেই বিকল্প শক্তির পথে এগোচ্ছে চীন

Online Desk মার্চ 25, 2026
XI-JINPING.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে বিশ্ববাজারে যখন তেলের দাম গগনচুম্বী, যার প্রভাব সারা বিশ্বে পরে গেছে, সেই মাঝে বিকল্প পথের দিকে এগোচ্ছে টেকনোলজিতে সমৃদ্ধ চিন। চিন দেশের ভিতরই বিশাল বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলছে। যার কারণে দেশের বাইরের কোন শক্তির উপর নির্ভরশীলতা অনেকটাই কমাবে বেজিং।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই একটি ভিন্ন কৌশল অবলম্বন করেছে চীন। সরাসরি এই সংঘাতে জড়িয়ে না পড়ে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে এগোচ্ছে। চীন দেশের অভ্যন্তরে বিশাল বিদ্যুৎ পরিকাঠামো গড়ে তোলার কাজ জোরদার করেছে, যার মাধ্যমে বিভিন্ন শক্তির উৎস কয়লা, সৌর ও বায়ুশক্তিকে একত্রিত করে একটি সুসংহত বিদ্যুৎ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এর মূল লক্ষ্য, বিদেশ থেকে আমদানিকৃত তেলের উপর নির্ভরতা কমানো এবং সমুদ্রপথের ঝুঁকি এড়ানো।
আগামী কয়েক বছরে এই খাতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে বেজিং। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ইতিমধ্যেই এই প্রকল্পে অর্থ সংগ্রহ শুরু করেছে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং শিল্পক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে চীন ধীরে ধীরে এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চাইছে, যেখানে বাইরের দেশ গুলির তেলের উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে।
মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে, ফলে এখানে যে কোনও অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে আন্তর্জাতিক বাজারে। সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান এই জলপথে জাহাজ চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে অভিযোগ উঠেছে, যার জেরে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ও দামের উপর চাপ তৈরি হয়েছে। উল্লেখ্য চিনের আমদানিজাত তেলের সিংহভাগ হরমুজ প্রণালী দিয়ে দেশে যায়। সেই কারনে ইরান সংঘাতের সরাসরি প্রভাব চিনের দেশীয় বাজারে পড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিয়েছেন। হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল পুনরুদ্ধার না হলে ইরানের জ্বালানি পরিকাঠামোর উপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরানও পাল্টা কড়া মনোভাব দেখাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি, ইরান একাধিক জাহাজের গতিবিধিতে বাধা দিয়েছে এবং বেছে বেছে কিছু দেশের জাহাজকে চলাচলের অনুমতি দিচ্ছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। তেলের দাম অস্থির হয়ে উঠেছে, এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন দেশে।
এই কৌশলগত অবস্থানের ফলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে। যেখানে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়ছে, সেখানে চীন এই পরিস্থিতিকে এড়িয়ে ভবিষ্যতের জন্য নিজেদের শক্তিশালী করে তুলতে চাইছে। এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে তেলের গুরুত্বপূর্ণ জলপথগুলির কৌশলগত গুরুত্ব অনেকটাই কমে যেতে পারে। একইসঙ্গে আন্তর্জাতিক অর্থনীতি এবং ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Post Views: 113

Continue Reading

Previous: অভয়ার মা-কে দলের টিকিট দেওয়া নিয়ে পদ্মশিবিরে ভাঙন, শমীক-শুভেন্দু শিবির দ্বিধাবিভক্ত
Next: একাধিক সন্তান নেওয়ার পক্ষে সওয়াল ভাগবতের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.