Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • একাধিক সন্তান নেওয়ার পক্ষে সওয়াল ভাগবতের

একাধিক সন্তান নেওয়ার পক্ষে সওয়াল ভাগবতের

Online Desk মার্চ 25, 2026
20260325_144208.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় দম্পতিদের তিন সন্তান নেওয়ার নিদান দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। কেন তিন সন্তান নেওয়া উচিৎ তার পক্ষে যুক্তিও দিয়েছেন আরএসএস প্রধান। মঙ্গলবার বৃন্দাবনে এক আশ্রমের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব বলেন ভাগবত।

ভাগবতের মতে, তিন সন্তান নেওয়া পারিবারিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। তাঁর কথায়, ‘বর্তমান সময়ে জন্মহার বাড়ানো একান্ত জরুরি। এমনকি চিকিৎসকরাও পারিবারিক স্বাস্থ্যের জন্য তিন সন্তান নেওয়ার পরামর্শ দেন। কারণ, শৈশবের পারস্পরিক সম্পর্ক মানুষকে সহাবস্থান করতে শেখায়। যখন তাঁদের নিজেদের পরিবার হয়, তখন তাঁরা আরও ভালো থাকেন। এর ফলে বিবাহবিচ্ছেদের মতো জটিলতা এড়িয়ে যেতে পারেন তাঁরা। কারণ তাঁরা মানিয়ে নিতে শিখে যান।’

তিন জনের কম সন্তান নিলে কী প্রভাব পড়ে সে বিষয়ে মন্তব্য করেছেন ভাগবত। তিনি বলেন, ‘একাধিক গবেষণায় দাবি করা হয়েছে, তিন সন্তানের কম জন্মহার দীর্ঘমেয়াদী ঝুঁকি বাড়ায়।’ আরএসএস প্রধান আরও বলেন, বিশ্বের বহু দেশ ৩ সন্তান নেওয়ার জন্য দম্পতিদের উৎসাহ দিচ্ছে। তাই পরিবারগুলির উচিত দুই সন্তানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তিন সন্তানের লক্ষ্য নেওয়া। এদিন সেই সঙ্গে ধর্মান্তর নিয়েও সরব হয়েছেন ভাগবত। জোর করে ধর্মান্তরকরণ বন্ধের ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, সরকার এগুলি বন্ধ করতে আইন তৈরি করলেও, এমন ঘটনা রোখার দায়িত্ব সমাজকে নিতে হবে। যারা ধর্মান্তরিত হয়েছেন তারা যদি ফিরে আসতে চায় তাহলে তাদের স্বাগত জানানো উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

Post Views: 113

Continue Reading

Previous: বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতার মাঝেই বিকল্প শক্তির পথে এগোচ্ছে চীন
Next: ২০২১ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে, বঙ্গে বিধানসভার আগেই কি পদ্ম শিবিরে লিয়েন্ডার পেজ?

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.