Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২০২১ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে, বঙ্গে বিধানসভার আগেই কি পদ্ম শিবিরে লিয়েন্ডার পেজ?

২০২১ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে, বঙ্গে বিধানসভার আগেই কি পদ্ম শিবিরে লিয়েন্ডার পেজ?

Online Desk মার্চ 25, 2026
20260325_141341.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামাম বেজে গিয়েছে। প্রতিদিন দল ছাড়ার এবং দলে নতুন করে যোগদানের হিড়িক পড়েছে। এই প্রেক্ষাপটে জল্পনা তৈরি হল টেনিস তারকা লিয়েন্ডার পেজকে নিয়ে। মঙ্গলবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীণের সঙ্গে নিউটাউনের এক হোটেলে বৈঠক করেছেন টেনিস তারকা। তার ফলে চর্চা শুরু হয়েছে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে। যদিও পদ্ম শিবিরের তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে ফেলেছেন লিয়েন্ডার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। টেনিস তারকার গেরুয়া শিবিরে যোগদান কেবল সময়ের অপেক্ষা বলে দাবি সূত্রের।

গত ৮ নভেম্বর লিয়েন্ডার পেজ বেঙ্গল টেনিস অ‍্যাসোসিয়েশনের সভাপতি হন। টেনিসমহলের অনেকে মনে করেছেন, অল ইন্ডিয়া টেনিস অ‍্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে বসতে চান লিয়েন্ডার পেজ। আর সে কারণে তাঁর এই পদক্ষেপ হতে পারে। তবে তাঁকে রাজনীতির ময়দানে বিজেপি কী ভাবে কাজে লাগাবে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর গোয়ার পানাজিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। ২০২২ সালে ছিল গোয়া বিধানসভা নির্বাচন। সেই ভোটের আগে লিয়েন্ডারকে দলে টেনেছিল ঘাসফুল শিবির। তবে গোয়ায় তৃণমূলের ৬৯ সদস্যের যে রাজ্য কমিটি ছিল তাতে জায়গা দেওয়া হয়নি টেনিস তারকাকে। বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি।

Post Views: 138

Continue Reading

Previous: একাধিক সন্তান নেওয়ার পক্ষে সওয়াল ভাগবতের
Next: ট্রাম্পের মন্তব্যেই ওঠানামা করছে আন্তর্জাতিক বাজার, সোনার দাম বাড়ল ৪ শতাংশ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.