Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্পের মন্তব্যেই ওঠানামা করছে আন্তর্জাতিক বাজার, সোনার দাম বাড়ল ৪ শতাংশ

ট্রাম্পের মন্তব্যেই ওঠানামা করছে আন্তর্জাতিক বাজার, সোনার দাম বাড়ল ৪ শতাংশ

Online Desk মার্চ 25, 2026
gold.jpg

ওঙ্কার ডেস্কঃ যুদ্ধ পরিস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্টের বার বার বদলে যাওয়া অবস্থানের কারণে ওঠানামা করছে আন্তর্জাতিক বাজার। ফলে প্রশ্ন উঠছে, এই অবস্থায় সোনা কি এখনও ভরসার জায়গা?
ন’দিন পতনের পর হঠাৎই আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়ল। প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫৫০ ডলারের ওপরে উঠে এক ধাক্কায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইরান শান্তি-আলোচনার সম্ভাব্য ইঙ্গিত বাজারে নতুন আশা জাগিয়েছে, সেই কারণেই এই তীব্র উত্থান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান নাকি আমেরিকাকে একটি ‘উপহার’ দিয়েছে যা হরমুজ প্রণালী ঘিরে চলমান সঙ্কটে আলোর দিশা দেখাতে পারে এর ফলেই বাজারে জল্পনা, যুদ্ধ পরিস্থিতির পর এবার কী শান্তি আলোচনা হতে পারে! যদিও তেহরান এখনও এই বিষয়ে কিছু বলেনি।
জানা যাচ্ছে, যুদ্ধের ভয় কমে গিয়ে শান্তির আশা তৈরি হওয়ায় বাজারে দোলাচল দেখা দিয়েছে। অনেকেই আগে যে শর্ট পজিশন নিয়েছিলেন, এখন দ্রুত তা বন্ধ করতে চাইছেন।
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বাজারে পতন শুরু হলে সোনার আচরণ অনেক সময় অদ্ভুত মনে হয়। কিন্তু এটা স্বাভাবিক। নগদ দরকার হলে বিনিয়োগকারীরা সবার আগে সোনাই বিক্রি করেন। অন্যদিকে, বিশেষজ্ঞদের মতে, ভারতে সোনা বিনিয়োগের ক্ষেত্রে তেমন ঝুঁকি নেই।

Post Views: 127

Continue Reading

Previous: ২০২১ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে, বঙ্গে বিধানসভার আগেই কি পদ্ম শিবিরে লিয়েন্ডার পেজ?
Next: ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.