Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার!

ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার!

Online Desk মার্চ 25, 2026
20260307_150934.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি সামাজিক সুরক্ষা মূলক প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি স্পষ্ট জানান, মহিলারা ৬০ বছর পরও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন।

সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার চিরদিন চলবে। ৬০ বছর পরও পাবেন। আমরা প্রতিশ্রুতি দিই না, করে দেখাই। বিহারে নির্বাচনের আগে মহিলাদের হাতে টাকা দেওয়া হয়। তারপর আর তোমার দেখা নাই। অন্য রাজ্যে আমাদেরটা টুকলিও করতে পারে না।’ এদিন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মমতার দাবি, ‘আয়ুষ্মান প্রকল্প সকলের জন্য নয়, স্বাস্থ্যসাথী সব্বার জন্য। ওরা মিথ্যে কথা বলে। ওরা শুধু লাইনে দাঁড় করায়। এবারে গ্যাসের জন্য লাইন। মানুষ খেতে পাবে না। আবার পুরনো দিনে ফিরে যেতে হবে। হাজার টাকা খরচ করে আধার কার্ড করার পর এখন বলছে ভোটার কার্ডের জন্য নয়।’

নির্বাচন কমিশনের উদ্যোগে চলমান এসআইআর প্রক্রিয়ার ফলে মানুষের হয়রানি নিয়েও মুখ খুলেছেন তৃণমূল নেত্রী। ময়নাগুড়ির সভা থেকে নাম না-করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন মমতা। আক্রমণের ঝাঁজ বাড়িয়ে তিনি বলেন, ”এ দিকে এক ভদ্রলোক আছেন, আর দিল্লিতে দুই ভদ্রলোক। এক, দুই, তিন– ওদের বিদায় দিন।”

Post Views: 112

Continue Reading

Previous: ট্রাম্পের মন্তব্যেই ওঠানামা করছে আন্তর্জাতিক বাজার, সোনার দাম বাড়ল ৪ শতাংশ
Next: ‘আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প করতে দেব না’, এসআইআর আবহে সরব মমতা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.