Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প করতে দেব না’, এসআইআর আবহে সরব মমতা

‘আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প করতে দেব না’, এসআইআর আবহে সরব মমতা

Online Desk মার্চ 25, 2026
20260325_153546.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে গোটা রাজ্য সরগরম। বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। শুধু তাই নয় বৈধ ভোটারদেরকেও ‘বিচারাধীন’ তালিকায় ফেলে রেখেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে বহু মানুষ নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ভুগছেন। এই প্রেক্ষাপটে এসআইআর এর ফলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ময়নাগুড়ির কর্মসূচি থেকে একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন এসআইআর করে ভোটাধিকার কাড়ছে, দু’দিন পর বলবে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে ডিটেশন ক্যাম্প করতে দেব না। আমার পরের জেনারেশনও তা অ্যালাও করবে না।’ এসআইআর করে রাজবংশীদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, ‘এসআইআর করে রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছে। মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআরে মৃত্যুর দায় কে নেবে? ওরা হিংসুটে দল। নোটবন্দি মনে আছে? SIR-র লাইনেও দাঁড় করিয়েছে। এ দেশের নাগরিককে বলছে প্রমাণ দিতে হবে তাঁরা নাগরিক কি না। মহিলাদের নাম কেটে দিয়েছে।’

বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা মিথ্যা বলে আর মানুষকে লাইনে দাঁড় করায়। সমাজ মাধ্যমে প্রচার করে, বিজ্ঞাপন করে। আমরা পরিষেবা দিচ্ছি। আধার কার্ড দেখালে বলছে নো পাপা। ভোটার অধিকার কাড়া ইয়েস পাপা। দুই ভাই যত পারে চক্রান্ত করে। আমার মা-বোনেরা তৈরি আছে। একজনের নাম বাদ গেলেও দেখে নেব। ভোটচুরি রুখে দেবেন মা-বোনেরা। আপনারা জানেন। ছেলেদের পিছনে রাখবেন। আপনারা সামনে থাকবেন।’

Post Views: 141

Continue Reading

Previous: ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার!
Next: পরাধীনতার ছোবল থেকে বাংলাদেশের মুক্তি অনিবার্য

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.