Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইডেনে সহজ আরসিবি ম্যাচ কঠিন করে জিতল নাইটরা

ইডেনে সহজ আরসিবি ম্যাচ কঠিন করে জিতল নাইটরা

Online Desk এপ্রিল 21, 2024
1713702620_kkr-sdshfdkdfjh-3-1-1.jpg

স্পোর্টস ডেস্ক :ইডেন গার্ডেন্সে টানটান উত্তেজনার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২২২ রান করে কেকেআর। জবাবে ২২১ রানে অলআউট হয়ে গেল আরসিবি। এই জয়ের ফলে ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। অন্যদিকে, ৮ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে সবার শেষেই থাকল আরসিবি।এদিন টস জিতে ফাফ ডু প্লেসি বোলিংয়ের সিদ্ধান্ত নেন। পরের দিকে উইকেটের চরিত্র পরিবর্তন হতে পারে বলে তিনি সেটার সুবিধা নিতে চান। ওপেন করতে নেমে এদিন কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট ও সুনীল নারিনের জুটি প্রত্যাশামতো খেলতে পারেনি। প্রতিটা ম্যাচে যেই জুটি বিধ্বংসী শুরু করত এদিন সেই জুটি মাত্র ৫৬ রান করতে পারে। ফিল সল্ট ৪৮ রান করেন। তিনি দ্রুত রান তুলতে যান, কিন্তু পারেননি। আর সুনীল নারিন হতাশার মতো পারফর্ম করেন। তিনি ১৫ বল খেলে ১০ রান করেন। ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নামা অঙ্গকৃশ রঘুবংশী ব্যর্থ হন। তিনি মাত্র তিন রানে আউট হন। বড় শট খেলতে গিয়ে ফেরেন তিনিরান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হতাশাজনক পারফরম্যান্স করে। বিরাট কোহলি ১৮ রান করে আউট হন। তাঁর আউট নিয়ে বিতর্ক হয়। পরে যদিও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নেমে তাঁকে মাঠ ছাড়তে হয়। তিনি মাত্র সাতটা বল খেলেন। এরপর ব্যর্থ হন ফাফ ডু প্লেসি। তিনি সাত রান করেন। চূড়ান্ত ব্যর্থ হন তিনি। কঠিন সময়ে দলের হাল ধরেন উইল জ্যাকস ও রজত পতিদার। ৩৫ রানে দুই উইকেট থেকে এই জুটি দলকে নিয়ে যায় ১৩৭ রানে। উইল জ্যাকসকে ৫৫ রানে আউট করে পার্টনারশিপ ভাঙেন রাসেল। এরপর একই ওভারে তিনি ফেরান রজত পতিদারকে। তিনি করেন ৫২ রান। ছয় রান করে আউট হন ক্যামেরন গ্রিন। সূয়শ প্রভুদেশাই কিছুটা লড়ার চেষ্টা করেন। তিনি ২৪ রান করে আউট হন। মহীপাল লোমরোর ব্যর্থ হন। তিনি করেন চার রান। দীনেশ কার্তিক দলকে জয়ের দিকে নিয়ে যান। কিন্তু রাসেল তাঁকে ফেরান। ২৫ রান করে ফেরেন দীনেশ কার্তিক।

Post Views: 94

Continue Reading

Previous: অসুস্থ রাহুল গান্ধি, যোগ দিতে পারলেন না ইন্ডিয়া জোটের ‘উলগুলান ন্যায়’ মহাসমাবেশে
Next: আসন্ন লোকসভা নির্বাচনে ২০০ বেশি সিট পাবেনা বিজেপি :মমতা

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.