Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গোয়েঙ্কার অপমানে লখনউর ক্যাপ্টেন্সি ছাড়ার পথে রাহুল

গোয়েঙ্কার অপমানে লখনউর ক্যাপ্টেন্সি ছাড়ার পথে রাহুল

Online Desk মে 10, 2024
FB_IMG_1715242270484.jpg

স্পোর্টস ডেস্ক :লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব ছাড়তে পারেন কেএল রাহুল। চলতি আইপিএলে আর দুটো ম্যাচ বাকি এলএসজির। কিন্তু জানা যাচ্ছে, সেই দুটো ম্যাচে অধিনায়ক হিসেবে রাহুলকে নাও দেখা যেতে পারে। দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে নামার আগেই ইস্তফা দিতে পারেন রাহুল। শোনা যাচ্ছে, স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে শেষ দুই ম্যাচে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারেন। একটি সূত্র থেকে তেমনই জানা যাচ্ছে। তিনি বলেন, “দিল্লি ম্যাচের আগে পাঁচ দিন সময় আছে। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রাহুল যদি নেতৃত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে চায়, তাতে ম্যানেজমেন্ট বাধা দেবে না।” রাহুল পদত্যাগ করার সিদ্ধান্ত নিলে বাকি দুই ম্যাচে অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে নিকোলাস পুরানকে। চলতি আইপিএলে লখনউয়ের সবচেয়ে সফল ব্যাটার তিনিই। তবে এখনও কোনও কিছুই নিশ্চিত নয়। সবটাই নির্ভর করবে রাহুলের ওপর। ২০২৫ মেগা নিলামে যে তাঁকে রাখা হবে না সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু চলতি আইপিএলেই অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবা যায়নি। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হার যাবতীয় হিসেবে-নিকেশ বদলে দিয়েছে। অঙ্কের হিসেবে যদিও এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে লখনউয়ের। দিল্লি এবং মুম্বইয়ের বিরুদ্ধে শেষ দুটো ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে লখনউ। তবে রানরেটে বিশাল উন্নতি করতে হবে।

Post Views: 93

Continue Reading

Previous: ভোটাধিকার প্রয়োগের জন্য ঘর ছাড়াদের বাড়ি ফেরার অনুমতি হাইকোর্টের
Next: বিরাট ঝড়ে পাঞ্জাব বধ করে প্লে অফের আশা টিকে আরসিবির

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.