সঞ্জয় রায় চৌধুরী, কলকাতা: সাম্প্রতিককালে লাগাতার ব্লু লাইনে দেখা গিয়েছে মেট্রো বিভ্রাট। পুজোর আগেও দেখা গিয়েছিল একই ছবি। পুজোর পরেও ছবির বিশেষ বদল হয়নি। আর এই বিশেষ পরিবর্তন যে হয়নি তার ছবি দেখা গেল শনিবার।সিগন্যালিং এর সমস্যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে রইলো মেট্রো চলাচল। শনিবার বেলা একটা নাগাদ সিগনালিং এর সমস্যা জন্য দমদম থেকে বেলগাছিয়া উভয় প্রান্তে বন্ধ মেট্রো চলাচল। অগত্যা মেট্রো যাত্রীরা বিমুখ হয়ে রাস্তায় বাস ধরার চেষ্টায়। কর্তৃপক্ষ যদিও চেষ্টা শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব ত্রুটি সারিয়ে যাত্রা শুরু করতে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর সমস্যার সমাধান হয়। মেট্রো যদিও বলছে কাজ চলছে, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে তবু কেন বার বার একই সমস্যা হচ্ছে সেই প্রশ্ন জোরালভাবে তুলছেন যাত্রীরা।
