Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বইমেলার শেষবেলার প্রস্তুতি, ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বইমেলার শেষবেলার প্রস্তুতি, ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Online Desk জানুয়ারি 20, 2026
000000088888.jpg

ওঙ্কার ডেস্কঃ মাঝে আর মাত্র একদিন। বইমেলার শেষবেলার প্রস্তুতি তুঙ্গে। ২২ তারিখ ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিকেল ৪টেয় উদ্বোধন। বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে মোট ২০টি দেশ। এবার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধিক গুস্তাভো কানজোব্রে, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্তিন কউসিনো, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক স্বপ্নময় চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীবর্গ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্বোধনী মঞ্চেই গিল্ডের পক্ষ থেকে স্বপ্নময় চক্রবর্তীকে ‘গিল্ড লাইফটাইম লিটারারি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এই পুরস্কারের অর্থমূল্য ২ লক্ষ টাকা।
জানা গিয়েছে, এবার বইমেলায় অংশগ্রহণ করছে চিন। ১৫ বছর পর কলকাতা বইমেলায় ফের চিনের স্টল থাকছে এবার। ২০১১ সালের পর কলকাতা বইমেলায় আবার আসছে চিন। অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি এবার বইমেলায় থাকছে না USA-র কোনও স্টলও।
মোট মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা স্টলের সংখ্যা হাজারের বেশি। মেলার সজ্জায় থাকছে ৯টি তোরণ। যার মধ্যে দুটি হচ্ছে আর্জেন্টিনার স্থাপত্যর আদলে। সম্প্রতি প্রয়াত প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামেও থাকছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নামে নামাঙ্কিতও থাকছে একটি তোরণ।
আগামী ৩০ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে বইমেলা প্রাঙ্গণে পালিত হবে সিনিয়র সিটিজেনস ডে। এই উপলক্ষে সংবর্ধনা দেওয়া হবে কবি মৃদুল দাশগুপ্ত, রূপা প্রকাশনার কর্ণধার রাজেন্দ্র কুমার মেহরা এবং নিবেদিত পাঠক নির্মল ভট্টাচার্যকে। বইমেলার অডিটোরিয়ামে ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৬।

Post Views: 113

Continue Reading

Previous: ইউটিউব দেখে ওজন কমানোর পদ্ধতি অনুসরণ, মৃত্যু তামিল তরুণীর
Next: বেলডাঙ্গা অশান্তি কান্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সম্ভাবনা কলকাতা হাই কোর্টের

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.