Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • SSC মামলা: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএসসি

SSC মামলা: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএসসি

Online Desk এপ্রিল 22, 2024
02.png

তামসী রায় প্রধানঃ ২০১৬ এসএসসি নিয়োগের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্যানেল বাতিলের ফলে চাকরি গেল ২৫,৭৫৩ জনের। এবার হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এসএসসি। সোমবার সাংবাদিক সম্মেলন থেকে একথা জানালেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
সোমবার হাইকোর্টের রায়দানের কিছু পরেই এসএসসির চেয়ারম্যান এক সাংবাদিক বৈঠক করেন। তিনি স্পষ্ট জানান, ‘আমি উচ্চ আদালতের রায়ে খুশি নই। মাত্র পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য ২৬ হাজার চাকরি বাতিল হবে কেন?’ তিনি আরও বলেন, ‘আদালতের রায় আমি এখনও পড়েনি। রায়ের প্রতিলিপি হাতে এলে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নেব।
সিদ্ধার্থ মজুমদার আরও বলেন, “প্রায় ৩০০ পাতার রায়। সাড়ে তিনশোটা মামলা। ভেতরে অনেক পয়েন্টস আছে। সুনির্দিষ্ট কোনও নির্দেশ আছে কি না দেখতে হবে। সবটা না পড়ে কিছু বলা মুশকিল”।
প্রসঙ্গত, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ আজ এসএসসি মামলার রায়দান করেন। তাতেই ২০১৬ সালের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছে। শুধু চাকরি বাতিল নয়, চার সপ্তাহের মধ্যে সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। বছরে ১২ শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে। উল্লেখ্য, চাকুলিয়াতে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন চাকরি হারা দের পাশে আছি। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।

Post Views: 85

Continue Reading

Previous: আমরা দেশ বাঁচাচ্ছি, মমতা ভাইপোকে : সেলিম
Next: প্রতিদ্বন্দ্বিদের মাত দিতে দাপিয়ে প্রচার সৃজনের

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.