Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের হাই প্রোফাইল মানুষদের টার্গেট করে চলছে অন্তরাজ্য প্রতারণা চক্র

রাজ্যের হাই প্রোফাইল মানুষদের টার্গেট করে চলছে অন্তরাজ্য প্রতারণা চক্র

Online Desk জুন 22, 2024
8.png

রাজ মোহন ঝাঁ, বিধান নগরঃ পুলিশের ভীতি কাজে লাগিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, অন্তরাজ্য প্রতারণা চক্রের অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সল্টলেক সিটি সেন্টার এলাকার বাসিন্দা চাটার একাউন্টেন্ট রাজেন্দ্র কুমার বেয়েতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে কিছুদিন আগে তিনি একটি ফোন কল পান যেখানে তাকে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান তার একটি কুরিয়ার কোম্পানির পার্সেল তারা আটক করেছে। সেই পার্সেলটি নেওয়ার জন্য তাকে কিছু ট্রানজাকশন করতে হবে। সেই কথা অনুযায়ী অভিযোগকারী ব্যক্তি দু’বারে ১৫ লক্ষ টাকা ট্রানজেকশন করে। পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এর পরেই বিধাননগর সাইবার তিনি অভিযোগ করেন।

ঘটনা তদন্ত শুরু করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে একটি আন্তর রাজ্য প্রতারণা চক্র দেশের বিভিন্ন রাজ্যের হাই প্রোফাইল মানুষদের টার্গেট করছে। এবং যেই সকল মানুষরা পুলিশে ভীত হন তাদের পুলিশের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার ফাঁদ পেতেছে। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই চক্রর মূল ৩ পান্ডাকে ইন্দোর পুলিশ গ্রেফতার করে। অভিযোগকারী ব্যক্তির টাকা কোন ব্যাংক একাউন্টে গেছে সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে কলকাতার নিউটাউনের বাসিন্দা এক ব্যক্তির একাউন্টে সেই টাকা ট্রানজাকশন হয়েছে। এরপরেই তদন্ত শুরু করে নিউটন এলাকার বাসিন্দা অরিন্দম মন্ডল কে আনন্দপল্লী এলাকা থেকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
শনিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর এই প্রতারণা চক্র মহারাষ্ট্র এবং গুজরাট থেকে তাদের কন্ট্রোল করে। এছাড়া বিভিন্ন রাজ্যে এই প্রতারণা চক্রের জাল বিছানো আছে বলে সূত্রের খবর। কিভাবে এই প্রতারণা চক্র পরিচালনা করা হতো এবং এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ

Post Views: 76

Continue Reading

Previous: জলপাইগুড়ির গৌড়ীয় মঠে রথযাত্রার প্রস্তুতি
Next: নিভে গেল একটি মশাল, চলে গেলেন বাচ্চুদা

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.