Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোর মুখে ভিজল কলকাতা, ছুটির দুপুরে ঝেঁপে বৃষ্টি, বজায় থাকবে বিক্ষিপ্ত বর্ষণ

পুজোর মুখে ভিজল কলকাতা, ছুটির দুপুরে ঝেঁপে বৃষ্টি, বজায় থাকবে বিক্ষিপ্ত বর্ষণ

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-59.webp

দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকদিন। তার মধ্যেই রবিবার দুপুরে আচমকা ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। পুজোর বাজার করতে বেরিয়ে বিপাকে পড়লেন অনেকেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর আগে এখনও কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তাই পুজোর বাজারে বেরোলে ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুরের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গে আপাতত কোনও সতর্কতা নেই। তবে মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

এদিন সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার ছিল। পুজোর বাজারের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। কিন্তু বেলা বাড়তেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় মেঘের গর্জন। দক্ষিণ কলকাতার যাদবপুর, বেহালা, কসবা, গড়িয়াহাটে বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি হয়। তুলনায় উত্তর কলকাতার ধর্মতলা, শ্যামবাজার, বাগবাজার, বরাহনগরে বৃষ্টি হয়েছে কম। কিছুক্ষণ পর রোদ উঠলেও পুজোর আগে এই মেঘ-রোদের খেলাই চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পুজোর কেনাকাটার মরসুমে এই বৃষ্টি কিছুটা চিন্তা বাড়ালেও, আবহাওয়াবিদদের মতে ষষ্ঠী থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি। রবি থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টি চলবে। রবিবার জলপাইগুড়ির কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আলিপুরদুয়ার, কালিম্পঙে সোমবার পর্যন্ত এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Continue Reading

Previous: পাকিস্তানি মহিলা এজেন্টের কাছে প্রতিরক্ষা তথ্য ফাঁস, কোয়েম্বাটোরে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর বাঙালি নাবিক
Next: ফ্লাইদুবাই কাণ্ডে ‘দেবদূত’ দুই পাইলটকে নিয়ে বাড়ছে রহস্য, পরিচয় গোপন রাখল সংস্থা

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.