Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাকিস্তানি মহিলা এজেন্টের কাছে প্রতিরক্ষা তথ্য ফাঁস, কোয়েম্বাটোরে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর বাঙালি নাবিক

পাকিস্তানি মহিলা এজেন্টের কাছে প্রতিরক্ষা তথ্য ফাঁস, কোয়েম্বাটোরে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর বাঙালি নাবিক

Online Desk অক্টোবর 4, 2026
Nevy.jpg

ওঙ্কার ডেস্ক : দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের গোপন তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে “পাচার” করার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার এই খবর মিলেছে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে, এই গুপ্তচরবৃত্তির জন্য সোশ্যাল মিডিয়ায় “হানি-ট্র্যাপ” পাতার কৌশল ব্যবহার করেছিল ওই পাকিস্তানি তরুণী। প্রাথমিক ভাবে জানা গেছে, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ওই পাকিস্তানি এজেন্ট প্রদীপ মুখার্জির সঙ্গে যোগাযোগ করে। তারপর ধীরে ধীরে সে প্রদীপের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন।

অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল গত ৩ অক্টোবর কোয়েম্বাটোরের নৌ-নেতৃত্ব প্রশিক্ষণ কেন্দ্র ‘আইএনএস অগ্রণী’ থেকে ৩১ বছর বয়সী প্রদীপ মুখার্জিকে গ্রেপ্তার করে। বাংলার বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের সময় তিনি একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিচ্ছিলেন। যার জন্য তিনি প্রায় এক সপ্তাহ ধরে কোয়েম্বাটোরের ওই কেন্দ্রে ছিলেন। সূত্র জানিয়েছে, তিনি এক পাকিস্তানি তরুণী এজেন্টের পাতা অনলাইন “হানি-ট্র্যাপ”-এর শিকার হন।

জানা গেছে, কয়েক মাস আগে ওই পাকিস্তানি এজেন্ট সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করে। সূত্র মারফত জানা গেছে, বিশাখাপত্তনম নৌ-ঘাঁটি সংক্রান্ত কৌশলগত সম্পদ, নৌবহরের গতিবিধি এবং কার্যক্রমের কাঠামো বিষয়ক স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার আগে ওই এজেন্ট ধীরে ধীরে নাবিকের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে, ওই এজেন্ট অনলাইন সম্পর্কের সুযোগ নিয়ে বিশাখাপত্তনম ঘাঁটির ওইসব তথ্য সংগ্রহ করে। সন্ত্রাসবাদী গোষ্ঠী দমন, আন্তঃসীমান্ত গুপ্তচরবৃত্তি এবং উচ্চ-নিরাপত্তা মোকাবিলায় নিয়োজিত বিশেষ শাখা ‘কাউন্টার ইন্টেলিজেন্স সেল’ প্রদীপের সন্দেহজনক ডিজিটাল কার্যকলাপের হদিশ পেয়ে তাঁর উপর নজরদারি চালায়। কী ধরনের এবং কতটা প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, হাওয়ালা বা ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে প্রদীপ মুখার্জির কাছে কোনো আর্থিক লেনদেন করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading

Previous: কবিতা
Next: পুজোর মুখে ভিজল কলকাতা, ছুটির দুপুরে ঝেঁপে বৃষ্টি, বজায় থাকবে বিক্ষিপ্ত বর্ষণ

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.