যাপনের নিয়মানুবর্তিতা
ডঃ অলকানন্দা গোস্বামী
নক্ষত্রের আলো ঘেঁষে রোজ ফোটে জ্যামিতিক নক্সা
পাখিদের হাত ধরে ওড়ে মুখপোড়া ঘুড়ি চৌরঙ্গীকে পেছনে ফেলে
রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে আত্মমগ্ন হই ঝিল ঝিল নদীটির পাশে জীবনানন্দর সাথে
কী যেন রচেছো তুমি চাঁদের পাশে আরো এক চাঁদ ঘিরে ঘিরে, যেথা অসার মাধুর্যকে নিয়ে গেছে স্রোত
জলাভূমি ছাড়িয়ে লুটিয়েছিলো তা মহত্বের গোষ্পদে।
মোহনায় বাজ পড়েনা কোনোদিন, একপায়ের যত তালগাছ বাজ মাথায় নিয়ে মুন্ডিত মস্তক, সবগুলি দাঁড়িয়েছিলো যৌবনের পাশে
সেঁকে ফেলি যত ছিলো তন্দুরের জন্য কেটে রাখা ঠ্যাং
খোদাই করা কত মূর্তিতে সেই সব পায়ের শিকলেরা গলিত দেহহীন হয়ে গেছে
আর অস্তর্থক বদান্যতায় ভরে রয়ে গেল সকল বৌদ্ধিক প্রকাশ।