Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রেফারিকে গলা ধাক্কা! এবার শাস্তির মুখে রেনবো কোচ দেবজিৎ ঘোষ

রেফারিকে গলা ধাক্কা! এবার শাস্তির মুখে রেনবো কোচ দেবজিৎ ঘোষ

Online Desk জুলাই 24, 2023
DS.jpg

ক্রীড়া প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ শাস্তি পেতে চলেছেন রেনবো ক্লাবের টিডি দেবজিৎ ঘোষ? গত শুক্রবার দমদমের মাঠে প্রিমিয়ারের ম্যচে পুলিশ এসির বিরুদ্ধে পেনাল্টির দাবি নিয়ে মাঠেই মেজাজ হারিয়েছিলেন দেবজিৎ। তিনি এতটাই মাথা গরম করেছিলেন যে ম্যাচ কমিশনার সুব্রত সাহাকে গলা ধাক্কা দিয়ে ফেলেন। সেই ভিডিও ফুটেজ সহ দেবজিতের বিরুদ্ধে আইএফএতে রিপোর্ট জমা দিয়েছে রেফারি সংস্থা।
খুব শীঘ্রই শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকতে চলেছে আইএফএ। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে বলেই বিখ্যাত দেবজিৎ। ১৯৯৬ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন। এরপর লাল হলুদ জার্সিতে একের পর এক সাফল্য। ইস্টবেঙ্গলের এশিয়ান জয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি। খেলা ছাড়ার পর তার কমেন্ট্রি সকলের মন কেড়েছে। তবে এবার লিগে তিনি রেনবোর গুরু দায়িত্বে। ইস্টবেঙ্গলকে আটকেও দেয় তার দল।

ইতিমধ্যেই জমে উঠেছে কলকাতা লিগ। এবারের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ দেখানোর জন্য কোনও টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি করেনি আইএফএ। তার বদলে ইনস্পোর্টস টিভি নামে একটি মোবাইল অ্যাপের সঙ্গে চুক্তি করা হয়েছে। শুরুতে এই অ্যাপের পক্ষ থেকে বলা হয়েছিল, কলকাতা লিগের সব ম্যাচ দেখার জন্য দিতে হবে ১৯৯ টাকা। এই টাকাতেই ১৯৯টি ম্যাচ দেখা যাবে। সোমবার কলকাতা লিগে নিজেদের চতুর্থ ম্যাচে বিএসএস স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ শুরু হওয়ার আগেই অ্যাপে খেলা দেখতে গিয়ে সমস্যায় পড়েন বহু সমর্থক। যাঁরা ১৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়েছিলেন, তাঁরা এখন আর খেলা দেখার সুযোগ পাচ্ছেন না। তাঁদের আরও ৪০০ টাকা করে দিতে হচ্ছে।

Post Views: 81

Continue Reading

Previous: রাস্তা সারাইয়ের দাবীতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা
Next: বিএসএসকেও হারাতে ব্যর্থ ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.