Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবাস যোজনায় দুর্নীতি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

আবাস যোজনায় দুর্নীতি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Online Desk আগস্ট 2, 2024
HIGHCOURT.png

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা খরচে অস্বচ্ছতার অভিযোগ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। এই নির্দেশ দিলো প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।অভিযোগ, মগরাহাটের ১ নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাড়ি বানানোর টাকার অপব্যবহার করেছেন পঞ্চায়েতের প্রধান৷ এই অভিযোগ নিয়ে নোয়ার হোসেন লস্কর নামে এক ব্যক্তি মামলা করেছিলেন হাই কোর্টে। মামলাকারির দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয় কেন্দ্রীয় সরকার। গরীব মানুষের বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়। কিন্তু আমার এলাকার পঞ্চায়েত প্রধান ভুয়ো নথির মাধ্যমে স্বজনপোষণ ও সেই টাকার অপব্যবহার করে চলেছেন। মামলাকারীর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালতে বলেন, নিয়ম অনুয়ায়ী আবাস যোজনার অর্থ ব্যয়ের সময় যে নাগরিক ওই প্রকল্পের সুবিধা ভোগ করছেন তাঁর ছবি-সহ ওই বাড়ির ছবি দিতে হয়। সেখানে দেখা যাচ্ছে, যিনি পরিষেবা প্রাপক তাঁর নাম জাহানারা বিবি। বয়স ৭২ বছর। অভিযোগ, তার বদলে ছবি রয়েছে একটি বাচ্চা মেয়ের৷ এর থেকেই প্রমাণিত যে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে স্বজনপোষণ করেছন ওই পঞ্চায়েত প্রধান।

Post Views: 79

Continue Reading

Previous: বৃষ্টি বলছে যাব যাব
Next: বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ পুলিশের জালে এক

সম্পর্কিত গল্প

M.jpg

মুজিবুর বলেছিলেন, বাংলার মানুষের অধিকার তিনি দিতে চান

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154336.png

দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154752.png

দোলযাত্রার পরেও রঙের উৎসব কুলটিতে

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.